নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

তিন মামলায় জামিন পেলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার খোকন


আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী (নোয়াখালী) থেকেঃ

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও  সুপ্রিম কোট আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবু উদ্দিন খোকন, তিনটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন।

আজ রোববার নোয়াখালী জজ কোট (জেলা ও দায়রা জজ আদালত)  বিচারক নিলুফার সুলতানা এজলাসে উপস্থিত হয়ে, শুনানিতে শেষে তিনটি মামলায় স্থায়ী জামিন পান।  এর আগে তিনি  উচ্চ আদালত জামিন নিয়ে আসেন। মামলা গুলো  হলো  নোয়াখালীর চাটখিল - সোনাইমুড়ি থানা পুলিশে কাজে বাঁধা ও গাড়ী পুড়ানো অভিযোগ। গত ২৭/২৮ শে সেপ্টম্বর  কেন্দ্রীয় বিএনপির চাটখিল - সোনাইমুড়ি  উপজেলা বিক্ষোভ সমাবেশে এ হামলা ভাংচুর  ও গাড়ী পুড়ানো ঘটনা ঘটে। এর পরে পুলিশ বাদী হয়ে দুটি এবং আওয়াশীলীগ নেতা রেদওয়ান বাদী হয়ে অপর একটি মামলা করেন।

জিআর  ১৭১৬/২২, ১৭২১/২২ও ১৭৫২/২২ এতে তিন মামলায় ব্যারিষ্টার খোকন আসামী ছিলেন। এছাড়া সোনাইমুড়ি উপজেলা ও চাটখিল উপজেলা বিভিন্ন ইউনিয়নের  বিএনপির নেতাকর্মীদের আসামী করা হয়েছে।

আজ নিন্ম আদালতে হাজির হয়ে সবাই বিজ্ঞ আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করে, আদালত দীর্ঘ  শুনানি শেষে তাদের স্থায়ী জামিন দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী বারের সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট এবিএম জাকারিয়া।

এ সময় বারের প্রায় অর্ধশতাধিক  আইনজীবি এ মামলা গুলো পক্ষে আদালতে উপস্থিত হয়ে আসামী পক্ষে জামিনের আবেদেন করেন। রাষ্ট্র পক্ষে পিপি গোলজার হোসেন সহ অন্যান্য এপিপি আইনজীবি উপস্থিত ছিলেন।  

উলেখ্য এর আগে গত ৯নভেম্বর তিনি সহ বিএনপির অঙ্গ সংগঠনের চার শতাধিক এ মামলা গুলো জামিন পান, জানিয়ে নোয়াখালী বারের আইনজীবি  মাহমুদ হাসান শাকিল এডভোকেট।

Tag
আরও খবর