হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

জয়পুরহাটে র‍্যাব-৫ কর্তৃক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি-

জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট শিপন ও তার সহযোগী নাঈমকে জয়পুরহাটের বাটারমোড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

২২ ডিসেম্বর (রবিবার) র‍্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানাধীন বাটারমোড় এলাকা হতে ৬০ কেজি গাঁজাসহ মাদক সম্রাট মোঃ শিপন হোসেন কে আটক করেছে র‍্যাব-৫।

গ্রেফতারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার মোঃ জয়নাল আবেদীন ছেলে মোঃ শিপন হোসেন ও কুমিল্লা জেলার আব্দুল আলিম কারার ছেলে
মোঃ নাঈম কারার।

গ্রেফতারকৃত আসামী শিপন চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা এবং মাদক মামলার আসামী। মুলহোতা শিপন কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযোগী আসামী নাঈম এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পাইকারী বিক্রি করে।

অপরদিকে আরেক অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম নয়াপাড়া এলাকা হইতে ৫০০ পিচ ট্যাপেন্টাডলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ স্বপন ফকির
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুঁচরা ও পাইকারি বিক্রি করতো।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর ও কালাই থানায় একটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর