জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রলির চাপাই এক ইজিবাইকের দুই যাত্রী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) নামের এক গৃহবধু ও ফিরোজ হোসেন (২২) নামের দুই ইজিবাইকের দুই জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে । খোজ নিয়ে জানাগেছে , চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহী ইজিবাইটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয় । এ সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই গাড়িতে তার মৃত্যু হয় । এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান , আমাদের এখানে আসার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়েছে । বার বাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন জানান , ট্রলির চাপায় দুজন নিহত হয়েছে । এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা হবে ।
Tag
আরও খবর