চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

কৈশোর।। জাকারিয়া আহমেদ

Jakaria Ahmed ( Contributor )

প্রকাশের সময়: 19-12-2024 12:35:44 pm

কাঁদার হাঁড়ি, পাতার থালা 

ধূলো-বালির ভাত,

খেলনা সংসার শেষ হতো

ধূলো মাখা হাত।

বয়সে বয়সে সব ভুলেছি

কৈশোরের ঐ গান,

জীবন এখন থমকে যাচ্ছে

অতীতের প্রতি টান


কলাগাছের নাও ভাসাইতাম

হাঁটু সমান জলে

কৈশোর আমার কেটে গেছে

বড় হবার ছলে।

দুপুর কাটতো নদীতে মোর

বিকেল যেতো খালে

পুঁটি,কইয়ের পোনা ধরেছি

দেড় হাতের এক জালে।


মাগরিব আমার কেটে যেত

রাস্তা নয়তো বিলে

মায়ের ভয়ে ছুটে আসতাম;

ছাও নিয়ে যায় চিলে।

ভয়ে ভয়ে এশা হতো

দড়জার সামনে মা

"এবার মাগো ঘরে তোলো,

আর হবে না।"



স্কুল আমার জেলের মত

অ আ কঠিন ভারী 

আজকে না মা কালকে যাব;

করতাম কত আড়ি।

আড়ি আমার হেরে যেত

জিতে যেত ঝাড়ি

সব ভুলে রোজ শুরু করতাম

স্কুল পথে পাড়ি। 


Tag
আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২৩ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৭ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৬৬ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে