অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

কাতারে গ্যালারিতে বসে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রওনা দিলেন লালপুরের শাখাওয়াত হোসেন


কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাচ্ছেন নাটোরের লালপুরের সুমি হার্ডওয়ার এন্ড গ্লাস হাউজ এর মালিক শাখাওয়াত হোসেন শুকুর (৩৮)। তিনি উপজেলার নবীনগর গ্রামের ফকির উদ্দিন মন্ডলের ছেলে।
কাতারে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পেয়ে তিনি খুবই উৎফুল্ল। এ বিষয়ে তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে এ প্রতিবেদককে জানান, তিনি একজন হার্ডওয়ার ও রং ব্যবসায়ী। লালপুর মোড়ে সুমি হার্ডওয়ার এন্ড গ্লাস হাউজ নামে তার একটি দোকান আছে। কানসাই নেরোল্যাক পেইন্টস্ (বাংলাদেশ) লিমিটেড এর পক্ষ থেকে তিনি কাতার সফরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে কোম্পানির পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবলের এক বা একাধিক খেলা দেখবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাটোর জেলার মাত্র দুই জন এ সুযোগ পেয়েছে তার মধ্যে তিনি একজন। কোন দলকে পছন্দ করেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, 'আসলে আমি ফুটবল খেলাকে পছন্দ করি, কোন দলকে নয়'। তিনি রবিবার বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। সোমবার আনুষঙ্গিক কাজ সেরে মঙ্গলবার বিমানযোগে তিনি কাতারের উদ্দেশ্যে রওনা দিবেন।তিনি লালপুর তথা সারা দেশবাসির কাছে দোয়া চেয়েছেন।

Tag
আরও খবর