‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

আগামীকাল মৌলভীবাজারের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে তানযানিয়া, আফ্রিকা, মিশর থেকে আসবেন অতিথি

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত ক্বিরাত সম্মেলন, আলোচনা সভা ও নাশিদ মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হবে


ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, আলোচনা সভা ও নাশিদ মাহফিল-২০২৪ অনুষ্ঠিত হবে। 

সম্মেলনে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, বরেণ্য লেখক-গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ।

মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শায়খ নূরে আলম হামিদীর সভাপতিত্বে সম্মেলনে তিলাওয়াত করবেন তানযানিয়া থেকে আগত শায়খ ক্বারী ঈদী শাবান, মিশর থেকে আগত শায়খ ড. ক্বারী সালাহ মুহাম্মদ সোলায়মান, শায়খ ক্বারী সানাদ আব্দুল হামিদ, শায়খ ক্বারী আহমেদ হিজা-আফ্রিকা, বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শায়খ আব্বাস উদ্দীন ও ক্বারী জিয়াউল হক নাসেহ।

নাশিদ পরিবেশন করবেন, দেশের জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আব্দুল্লাহ, উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম এবং আবাবিল সাংস্কৃতিক ফোরাম, ইনভাইট নাশিদ ব্যান্ড ও আল আলম সাংস্কৃতিক ফোরামের সদস্যরা। 

সিলেটের কবি মীম সুফিয়ান ও মৌলভীবাজারের শাহ মিসবাহ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের আলেমরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শায়খ নূরে আলম হামিদী জানান, আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণ করতে বিদেশী মেহমানরা ইতোমধ্যে দেশে এসে পৌছেছেন। সম্মেলনের বিশাল পেন্ডাল-স্টেজসহ সবধরণের প্রস্তুতি প্রায় শেষের দিকে। অনুষ্ঠানটি সফল করতে তিনি দেশ-বিদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া, উপস্থিতি ও সহযোগিতা চেয়েছেন।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে