দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ভারতীয় মিডিয়া আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে : উপদেষ্টা নাহিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-12-2024 01:09:46 pm

ভারতীয় গণমাধ্যম আওয়ামী লীগের ন্যারেটিভ বাস্তবায়নে মিথ্যাচার করছে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।


নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে পররাষ্ট্রনীতি হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতসহ যেকোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে সমতা বজায় রেখে। তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, “ভারতকে নতুন বাস্তবতা মেনে নিতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি চলবে না।”


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিযোগ করেন, ভারতীয় মিডিয়া সহকারী হাইকমিশনে হামলা এবং সীমান্তে প্রাণহানির ঘটনায় অতিরঞ্জিত তথ্য প্রচার করছে। তিনি বলেন, এসব প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের অংশ।


“ভারতীয় মিডিয়া বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ বাস্তবতা হলো, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আওয়ামী লীগই বিগত সময়ে দমন-পীড়ন চালিয়েছে।”


নাহিদ ইসলাম জানান, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে এসব অপপ্রচারের বিষয়ে সতর্ক করেছে। তিনি বলেন,


“আমরা ভারতকে বলেছি, শেখ হাসিনাকে ফেরত চাইলে দ্রুত তা করতে হবে।”


সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে ভারত সরকারের আরও সচেষ্ট হওয়া উচিত বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “ভারতের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে, তবে তাদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।”


তিনি আরও দাবি করেন, সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত তথ্য তুলে ধরছে। “আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা থাকলেও সেটা আওয়ামী লীগের কারণে। অথচ তারা নিজেদের সংখ্যালঘুবান্ধব বলে প্রচার করতে চায়।”

আরও খবর