রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

টেকনাফে যথাযোগ্য মর্যাদায় পালন হলো মহান বিজয় দিবস

৩১ বার তোপধ্বনি এবং উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবকের মধ্য দিয়ে বিজয় দিবসের শুভসূচনা করা হয়।সকল সরকারি বেসরকারি আধা সরকারিও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবনে সহ আলোকসজ্জা করা হয়।সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে উপজেলা বিএনপি,যুব দল,শ্রমিক দল, টেকনাফ প্রেসক্লাব,সাংবাদিক ফোরাম,টেকনাফ হাসপাতাল সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান পৃথকভাবে মিছিল সহকারে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়।সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা উড়িয়ে পতাকা উত্তোলন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা ১৬ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।ওসিসি অফিসার রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন,টেকনাফ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ আইউব।টেকনাফ উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আরিফ উল্লাহ নিজামী,টেকনাফ উপজেলা হেলথ্ পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ প্রনয় রুদ্র,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি)মোঃ রবিউল হোসাইন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ খোরশেদ আলম ও উপজেলা যুব উন্নয়ন অফিসার। মহান ঐতিহাসিক(১৬ডিসেম্বর)বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন,জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহ, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওঃ রফিক উদ্দীন,মুক্তি যোদ্ধ সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি জহীর আহমদ,মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোঃ শাহ জামাল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টেকনাফ ছাত্র প্রতিনিধি মোরশেদ আলম,চৌধুরী সাইফুল ইকবাল, সাংবাদিকদের মধ্যে গিয়াস উদ্দিন, নাছির উদ্দীন রাজ ও এসএম ফারুক। টেকনাফ উপজেলা বিবাহী অফিসার সভাপতির সমাপনী বক্তব্যে বলেন,পশ্চিম পাকিস্তান বাঙালি জাতির সাথে বৈষম্য মূলক আচরণ করে প্রজার মতো ব্যবহারএবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করত।পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। টেকনাফ উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়।উপজেলায় দিনদ্যাপী আডম্ভপূর্ণ বিজয় মেলা চারু-কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পন্যের স্টল সমূহ উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেন।এ সময় উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা তার সাথে ছিলেন। বিকাল ৪ টায় উপজেলা আদর্শ কমপ্লেক্স বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন শেষে সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার চত্বরে দিবসের তাৎপর্য ভিত্তিক প্রমান্য চলচ্চিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়

Tag
আরও খবর