মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

ডিসেম্বরে শীতকালীন প্রবল বৃষ্টিপাতের আশংকা

বাংলাদেশের উপর দিয়ে শীতকালীন বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে শীতকালীন বৃষ্টির আশংকা করা যাচ্ছে। এর আগে ২০২২ সালের ৪ ও ৫ ই ফেব্রুয়ারি যে  পরিমাণে বৃষ্টি রেকর্ড হয়েছিল সে রকম পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে বলে জানান আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
কানাডার সাসকাটুনে অবস্থিত সাস্ কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এই গবেষক আরো জানিয়েছেন, আগামী ১৮ ও ১৯ শে ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। দুর্ভাগ্যক্রমে একই সময়ে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে একটি শক্তিশালি পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে। স্থলভাগের উপরে পশ্চিমা লঘুচাপ ও সমুদ্রের উপরে লঘুচাপের মিলিত প্রবাহে আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর বাংলাদেশের উপর শীতকালীন বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। যা পূর্বের রেকর্ড ভাঙ্গাতে পারে। সম্ভব্য এই ভারি বৃষ্টি সম্বন্ধে আমি শতকরা ৯০% এর বেশি নিশ্চিত। সবচেয়ে বেশি বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।

এ ছাড়াও খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আলু-চাষিদের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা করা যাচ্ছে ভারি বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ার কারণে। এই সকল বিভাগের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে আজ থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য। একই সাথে দক্ষিণাঞ্চলের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করে রাখার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্য। 

Tag
আরও খবর