নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল

বানারীপাড়ায় থানা পুলিশের সম্প্রীতি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই ডিসেম্বর সকাল ১০ টায় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশের এসপি জনাব বেলায়েত হোসেন (অতিরিক্ত ডিআইজি প্রমোশন প্রাপ্ত)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বানারীপাড়া -উজিরপুর (বরিশাল -2) আসনের প্রতিনিধি এস সরফুদ্দিন আহমেদ সান্টু। উক্ত শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসপি বেলায়েত হোসেন বলেন বানারীপাড়া উপজেলাটি হবে জনগনের শান্তি ও সম্প্রীতি বজায় রেখে জীবনযাপনের জন্য একটি অন্যতম উপজেলা। তিনি মাদক নামক জীবন ধ্বংসকারী দ্রব্যটি শুধু বানারীপাড়ায়ই নয় বরং সারা বাংলাদেশ থেকে নির্মূল করতে জনগণকে এগিয়ে আসার জোর আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন পার্শ্ববর্তী দেশ ভারতীয় টিভি চ্যানেল গুলো বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে এদেশের মানুষদের মধ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে যা কোনভাবেই কার্যকর করতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ একই সম্প্রীতির কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে এবং হিন্দু কিংবা মুসলমান কিংবা অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে কোন সমস্যার তৈরি হয়নি। তিনি সমাজ থেকে অপরাধ দূর করতে বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ, ছাত্র জনতা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।তিনি আরো বলেন প্রত্যেককে এক একটি বৈধ পেশা গ্রহণ করতে হবে। যাদের কোনো বৈধ পেশা নাই তারাই সমাজে অপরাধ ছড়িয়ে দেয় এবং এ ধরনের মানুষকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিএনপি সমর্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা এখনো ক্ষমতায় এসে সরকার গঠন করিনি। তাই আমাদেরকে জয়ী হতে হলে সাধারণ জনগণের সাথে আমাদের থাকতে হবে। তাদের দুঃখ দুর্দশা আমাদের বুঝতে হবে। বানারীপাড়া ও উজিরপুরের সকল জনগণ আমার কাছে সমান অধিকারী এবং তাদের উপরে কোন প্রকার দুর্নীতি মেনে নেওয়া হবে না। তিনি পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান দেশের প্রতিটি জনগণই সমান নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে তাই তাদেরকে সর্বাত্মক প্রশাসনিক সহযোগিতা করবেন। বানারীপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাংবাদিক সাইদুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশের এ এসপি জনাব ইকরামুল আহাদ, ক্যাপ্টেন শেখ জুবায়ের শুভ, বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ শাহে আলম মিয়া, বানারীপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ শিক্ষক সমিতি সেলিম ভূঁইয়া গ্রুপের বরিশাল জেলা শাখার সভাপতি জনাব গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ শিহাবউদ্দিন, উপজেলা জামাতে আমির মোহাম্মদ খলিলুর রহমান শাহাদাত, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হাবিবুর রহমান জুয়েল,বন্দর বাজার ব্যবসায়ী উজ্জ্বল কুন্ডু । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপি'র সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হানিফ হাওলাদার, যুগ্ন আহবায়ক মঞ্জুর খান, সবুর খান, পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার,পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, পৌর যুব দলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম উদ্দিন ডালিম, যুবদল নেতা জাকির হোসেন, সাংবাদিক মাইদুল ইসলাম শফিক প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিকগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও খবর