নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গোদাগাড়ীতে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর গোদাগাড়ির দেওপাড়া ঈদুলপুর খেলার মাঠে হয়ে গেল পাঁচ দিন (২১-২৫ নভেম্বর) ব্যাপি সচেতন সোসাইটির আয়োজনে এডুকো বাংলাদেশ এর অর্থ সহযোগীতায় বার্ষিক ক্রীড়া ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে কান্তাপাশা, নরসিংগড় আর্দশ,শাহানাপাড়া,নিমঘুটু গ্রামের ছেলে ও মেয়ে উভয় খেলোয়াড় সমূহ আলাদা গ্রুপ ভেদে। অত্যন্ত মনোরম পরিবেশে টুর্নামেন্টটি সফল ভাবে গত শুক্রবার ২৫ নভেম্বর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টে সমাপনী দিনে ফাইনালে ছেলেদের গ্রুপে মুখোমুখি হয় কান্তপাশা ও নরসিংগড় আর্দশ গ্রাম এবং মেয়েদের গ্রুপে নিমঘুটু ও বাগনপাড়া গ্রাম দল।
ছেলেদের গ্রুপে কান্তপাশা ও নরসিংড় আর্দশগ্রাম এর মাঝে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে যায় । দ্বিতীয়র্ধ গোল শূণ্য থাকায় ১-০ ব্যবধানে কান্তপাশা টিম জয় লাভ করে। ঐই একই দিনে পরবর্তী খেলায় মেয়েদের গ্রুপে ফাইনালে নিমঘুটু ও বাগানপাড়া টিম মাঠে নামে। টুর্নামেন্টের প্রধান আকর্ষণ হওয়ায় ঈদুলপুর খেলার মাঠে উত্তেজনায় মাঠে ভরপুর উচ্ছসিত জনতার সমাগম হয়। দুই দলই অপ্রাণ চেষ্টা করেও গোল নামক সোনার হরিণের দেখা পায় না, অবশেষে গোল শুণ্য ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আরো নাটকীয়তায় মোঢ় নেয়। দুই দলই প্রথম ৫ সেটে ৩ টি করে সমান গোল করে, পরবর্তীতে আরো ৩ সেটেও সমান সংখ্যক গোল হয়। অবশেষে শেষ সেটে নিমঘুটু গোল দিলেও গোল রক্ষক চতুরতায় বাগানপাড়া দলের সট ঠেকে দিয়ে নিমঘুটু জয় নিশ্চিত করে। টুর্নামেন্টে ছেলেদের মধ্যে সেরা খেলোয়াড় কান্তপাশা দলের যতন, মেয়ের মধ্যে সেরা খেলোয়াড় বাগানপাড়া দলের চাঁদনী নির্বাচিত হয়।
টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রধান অতিথী নির্বাহী পরিচালক সচেতন সোসাইটির হাসিবুল ইসলাম,বিশেষ অতিথী গোদাগাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার সোহেল রানা, ৭নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, সচেতন সোসাইটির অ ও ণ প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,৭নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। তিনি বলেন, মনোমুগ্ধ কর এই আয়োজন করার জন্য সচেতন সোসাইটি ও এডুকো বাংলাদেশকে ধন্যবাদ। এরকম প্রতিযোগীতা আরো বেশি বেশি করার মাধ্যমে তরুণ সমাজকে উদ্ধুদ্ধ করতে হবে। যেকোনো ধরনের সহযোগীতার প্রয়োজন হলে আমি সকল ধরনের ব্যবস্থার প্রতিশ্রæতি দিলাম এবং বিজয়ী দলকে আমার পক্ষ থেকে এক এক দলকে পাঁচ হাজার অর্থ আমার তরফ থেকে দেওয়ার ঘোষনা করলাম।
Tag
আরও খবর