‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

'শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা যায়নি' : শ্রীমঙ্গল ইউএনও ইসলাম উদ্দিন

শ্রীমঙ্গলে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত


শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা যায়নি মন্তব্য করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন বলেছেন, হানাদার বাহিনী ও তাদের দোসররা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে একটি কালো অধ্যায়ের সৃষ্টি করেছিল। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তাদের এ-দেশীয় দোসরদের নিয়ে বিজ্ঞানী, চিকিৎসক শিক্ষক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ দেশের বহু কৃতি সন্তানকে হত্যা করে। দেশের প্রতি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অবদান কখনো ভুলার নয়। 

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের পৌর শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীমঙ্গলে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের পৌর শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জ্বলন এবং আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হয়। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাস, সমবায় কর্মকর্তা অসীম কুমার কর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল একটি শোকগাঁথা, যা বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিনকে স্মরণ করিয়ে দেয়।


Tag
আরও খবর