দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন।

সেবা মুক্ত স্কাউট গ্রুপের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সেবা মুক্ত স্কাউট গ্রুপের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ



মানবতার বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায় – এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন সেবা মুক্ত স্কাউট গ্রুপের প্রতি বছরের ন্যায়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কৃতি সন্তানদের সহযোগিতায় শহীদ বুদ্ধিজীবী দিবস সিরাজগন্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে হতদরিদ্র ও অসহায় শীতার্থ মানুষের মাঝে ৩০০ শত শীতবস্ত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৪  ডিসেম্বর ২০২৪ ) সকাল ৭ টায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতায় সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে   অসহায় শীতার্থ মানুষের হাতে শীতবস্ত তুলেদেন, অনুষ্ঠানের সভাপতি ও সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি  গোলাম  মোস্তফা রুবেল। 

অনুষ্ঠানের সভাপতি গোলাম মোস্তফা রুবেল বলেন, সারাদেশের মতো সিরাজগঞ্জে শীতের শুরুতে  যমুনা নদীর পাড়ের অবস্থিত গ্রামগুলো শীতে কাঁপছে। এই কারণে বেড়েছে গরিব দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ।

এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষেরা শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন। তাই তাদের কষ্ট লাঘবের জন্য প্রতি বছরের মতো এবারও সেবা মুক্ত স্কাউট গ্রুপ সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আমাদের জেলা প্রশাসন পক্ষ থেকেও এ ধরনের পদক্ষেপ নেয়া হবে।  তেমনি সেবা মুক্ত স্কাউট গ্রুপটি অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়েছে।

এদিক বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায় শীতার্ত নারী-পুরুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। 

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশা, ১নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ তাজমিলুর রহমান,  সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, সেবা মুক্ত স্কাউট গ্রুপের (আর এস এল) অধ্যাপক  মো. আসলাম হোসেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা  স্কাউটের সাবেক  সহকারী কমিশনার মো. খালেকুজ্জামান খান (এলটি),  অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট) প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মাছুম বিল্লাহ মাহি, মো. আশিকুর রহমান আশিক, সহকারী ইউনিট লিডার মো. হানিফ,  স্কাউট ইউনিট লিডার মোঃ পারভেজ সরকার, ইউনিট লিডার মো. হাফিজুর রহমান, গার্ল ইন স্কাউট ইউনিট লিডার মনিরা সুলতানা, সহ রোভার এবং স্কাউট সদস্য ও গার্ল ইন রোভার ও রোভার সদস্যরা।

আরও খবর