বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন নাঙ্গলকোটের নারায়নকোট গ্রামে প্রত্যয় সংগঠনের ১৬তম টিউবওয়েল উদ্বোধন খাগড়াছড়িতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

চুক্তি বিতর্কে সাকিব : হচ্ছেন বোর্ডের মুখোমুখি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 02:46:48 pm

ফাইল ছবি


স্পোর্টস ডেস্ক :


বেটউইনার নিউজের সঙ্গে সদ্য চুক্তি বাতিল করা সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে ফিরবেন বলে জানা গেছে। সব ঠিক থাকলে রাত ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। দেশে ফিরেই শনিবার সকালে তাকে ক্রিকেট বোর্ডের মুখোমুখি হতে হবে। 


বোর্ডকে না জানিয়ে বেটউইনারের সঙ্গে চুক্তির কারণ দর্শাতেই সাকিবকে বোর্ড ফেস করতে হবে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


বিসিবি বস বলেছিলেন, ‘সাকিবের চিঠি পাওয়ার পর অনেকেই বলেছিলেন, আজই এশিয়া কাপের দল ঘোষণা করে দিতে। কিন্তু আমি রাজি হইনি। সাকিব আজ শুক্রবার রাতে দেশে ফিরবে। ১৩ তারিখ সকালে আমি ওর সঙ্গে বসব। সব জেনেশুনে ও কেন এমন একটা কাজ করল, এর ব্যাখ্যা অবশ্যই ওকে দিতে হবে। টেলিফোনে তো আর এত কথা বলা যায় না। আমি তাই ওর সঙ্গে সামনাসামনি বসে কথা বলার অপেক্ষায় আছি। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব।’ 


বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সাকিবকে বোর্ডের মুখোমুখি করা শুধুই আনুষ্ঠানিকতা। তবে তাকে শেষবারের মতো সতর্ক করা হতে পারে। এরপর তার অনুমতিক্রমেই টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে।


বোর্ড পরিচালকদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন আর হাবিবুল বাশার উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


ওই বৈঠক শেষে ঘোষণা হবে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড। তবে অনুমিতভাবেই এই স্কোয়াডে জায়গা হারাচ্ছেন লিটন দাস, নুরুল হাসান সোহান আর ইয়াসির আলি রাব্বি। তবে যদি-কিন্তু কিছুটা আছে সোহান আর রাব্বির ক্ষেত্রে। লিটন কোনোভাবেই আরব আমিরাতের বিমান ধর‍তে পারবেন না।


সোহানকে নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা। ম্যানজেমেন্টের একটি অংশ চাইছে সোহানকে দলের সঙ্গী করতে। কারণ, দল ফাইনালে উঠলে ধরলে শেষ ২-৩টি ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন এই উইকেটরক্ষক। তবে নির্বাচকরা ১৫ সদস্যের দলে সেই ঝুঁকি নিতে নারাজ। একই অবস্থা রাব্বির ক্ষেত্রে। বোর্ডের মেডিকেল বিভাগ যে ছাড়পত্র দিয়েছে, তাতে বর্তমানে ৫০ শতাংশ ফিট এই ব্যাটসম্যান।


শঙ্কা থাকলেও মোহাম্মদ সাইফউদ্দিনের কপাল সুপ্রসন্ন হতে পারে। সবশেষ ফিটনেস পরীক্ষায় ৪ ওভার টানা বল করে ৮০ শতাংশ ফিটের ছাড়পত্র পেয়েছেন এই অলরাউন্ডার। এজন্য খুলনায় তাকে ম্যাচ প্র‍্যাকটিসে পাঠানো হয়েছেন। আজ এইচপি ইউনিটের বিপক্ষে বাংলাদেশ টাইগার্সের হয়ে মাঠে নেমেছেন সাইফউদ্দিন। ফিটনেসে উতরে যেতে এই ম্যাচটিই হবে তার এসিড টেস্ট।


জিম্বাবুয়ে সফরে চোট পাওয়া শরিফুল ইসলাম এখন পুরোপুরি সুস্থ। মুস্তাফিজুর রহমানকে নিয়ে অবশ্য কিছুটা সংশয় আছে বলে বোর্ড সূত্র থেকে জানা গেছে। এশিয়া কাপের দলে থাকলেও এই টুর্নামেন্টে বিশ্রাম দিয়ে খেলাতে হবে তাকে।


সব থেকে আলোচনার বিষয়টি মাহমুদউল্লাহ রিয়াদের থাকা, না থাকা নিয়ে। গুঞ্জন আছে, তাকে ছাড়াই ঘোষণা হতে পারে এশিয়া কাপের দল। তবে বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, সাকিব শেষ পর্যন্ত অধিনায়ক হলে নতুন এই দলপতির চাওয়াতেই রিয়াদ স্কোয়াডে টিকে যাবেন। বেটউইনার কাণ্ডের আগে সাকিবের সঙ্গে নেতৃত্বের আলোচনায় রিয়াদ-মুশফিক দুজনকেই নিজের টি-টোয়েন্টি দলে চেয়েছেন তিনি।


সোহান আরব আমিরাতে না গেলে সৌম্য সরকার আর সাব্বির রহমানের মধ্যে একজন ফিরতে পারেন জাতীয় দলে। সেক্ষেত্রে সৌম্যর পাল্লাটাই সব থেকে ভারি। তবে বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে উইন্ডিজ সফর করা সৌম্য আর সাব্বিরকে আপাতত স্ট্যানবাই হিসেবেই রাখা হয়েছে।

আরও খবর