কুতুবদিয়ার অদূরে সাগরে দুই জাহাজের সংঘর্ষ কুতু্বদিয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু প্রেম, বিয়ে, এরপর চীনে যাওয়ার পথে জটিলতা লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড

রাহাত ফতেহ আলীর কনসার্টের জন্য ভাড়া মওকুফ সেনাবাহিনীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-12-2024 12:15:32 am

চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থীর ‌‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ‘ইকোস অব রেভ্যুলিউশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। 



এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। আগামী ২১ ডিসেম্বর এতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পাকিস্তানি সংগীতজ্ঞ ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। ইতিমধ্যে কনসার্টের ভেন্যু হিসেবে রাজধানীর আর্মি স্টেডিয়ামকে বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তার মহৎ উদ্দেশ্যের জন্য আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মওকুফ করে দিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড।


কনসার্টটির আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করতে পারতাম, ভেন্যু ভাড়া মওকুফ হওয়ায় আমরা তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারব বলে আশা করছি। এ ক্ষেত্রে আমাদের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিভিউশান যুক্ত হলো, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।’



বুধবার (১১ ডিসেম্বর) ভেন্যু হিসেবে আর্মি স্টেডিয়াম বরাদ্দে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, স্কাই ট্র্যাকার লিমিটেড (কনসার্ট আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অব জুলাই’র সঙ্গে চুক্তিবদ্ধ ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি) ‘ইকোস অব রেভ্যুলিউশন’ আয়োজনের জন্য আগামী ১৯-২২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম বরাদ্দের অনুরোধ জানিয়েছে। এই অনুষ্ঠানে দেশীয় শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন বলে জানানো হয়েছে।



পাশাপাশি ওই বিজ্ঞপ্তি কিছু শর্তও জুড়ে দিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। সেগুলো হলো—স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্পূর্ণ যানজট মুক্ত রাখতে হবে, স্টেডিয়ামের অভ্যন্তরে মাদক বহন ও সেবন সম্পূর্ণরূপে পরিহার নিশ্চিত করতে হবে, স্টেডিয়ামের অভ্যন্তরে সকল ধরনের অশালীন কার্যক্রম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে এবং স্টেডিয়ামের প্রবেশ গেইটসমূহে স্বার্থন্বেষী গোষ্ঠী অথবা উচ্ছৃঙ্খল দলের জমায়েত ও প্রবেশ সম্পূর্ণরূপে রহিত করতে হবে।



এদিকে, সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত থেকে ‘গেট সেট রক’ প্ল্যাটফর্মে এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রি চলবে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। ‘ভিআইপি’ টিকিটের দাম ১০ হাজার টাকা। এই টিকিট কেনা দর্শকরা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এরপর রয়েছে ‘ফ্রন্ট রো’, দাম সাড়ে ৪ হাজার টাকা। এ ছাড়া সাধারণ সারির টিকিট কিনতে খরচ হবে আড়াই হাজার টাকা। 


এই কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও আরও পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, র‍্যাপার হান্নান ও সিলসিলা। গান ছাড়াও এদিন জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটক হবে। থাকছে মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার। কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।

আরও খবর