মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

শার্শায় জোরপূর্বক জমি থেকে পাঁকা ধান কেটে নেওয়ার অভিযোগ

শার্শায় জোরপূর্বক জমি থেকে পাঁকা ধান কেটে নেওয়ার অভিযোগ যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে জমি থেকে জোরপূর্বক পাঁকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মজনু নামে এক যুবকের বিরুদ্ধে। বৃহঃপতিবার(১২ ডিসেম্বর) এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সুত্রে জানাগেছে,উপজেলার কন্যাদহ গ্রামের কুতুবুল আলমের ছেলে মাহাবুব আলমের সাথে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মজনুর সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতা চলে আসছিলো।তারই জেরে গত মে মাসের ১৮ তারিখে বিবাদীর নেতৃত্বে মাহাবুব আলমের বাড়ি ভাংচুর ও মারধর করে নগদ ৮০ হাজার টাকা এবং ৩ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। স্থানীয় মোড়ল মাতব্বরদের কাছে মাহাবুব আলম এসব ব্যাপারে বিচার দাবী করলে সে সময় কেউ বিষয়টি মীমাংসা করে দেয়নি। নতুন করে মাহাবুব আলম গত ৩ মাস আগে সাড়ে ৪ বিঘা জমিতে ধান রোপন করে পরিচর্যা করে বড় করেন।গতকাল সকালে বিবাদী মজনুর নেতৃত্বে কন্যাদহ গ্রামের আবুল হোসেনের ছেলে সাহেব আলী ও রায়হানের ছেলে রাকিবুল সহ ৮/১০ জনের একটি বাহিনী জোর পূর্বক কন্যাদহ মৌজার ১৭২৪ নং দাগের ১০ কাটা জমি থেকে পাঁকা ধান কেটে নিয়ে যায়। এ ব্যপারের উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ জানান,মজনু ও মাহাবুবদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ অনেকদিনের।আমরা তাদের এ ব্যাপারে অনেকবার বিচার করেছি।মজনু জমি পাবে বলে দাবী করে।তবে দলিল অনুযায়ী সে জমি পাবেনা বলে বিষয়টি মিটিয়ে দিলেও মজনু মানতে চায় না এখন শুনছি জোরপূর্বক ধান ও কেটে নিয়ে গেছে।বিষয়টি দুঃখজনক। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি।পুলিশের একটি টিম ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
আরও খবর