রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

উখিয়ায় দুই প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

বিএসটিআই ও উখিয়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উখিয়ায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিএসটিআই কক্সবাজার ও উপজেলা প্রশাসন, উখিয়ার সমন্বয়ে উখিয়া উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।


এ সময় বিএসটিআই এর পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট, ব্রেড, কেক উৎপাদন ও বাজারজাত করার অপরাধে উখিয়া উপজেলার কোটবাজারের জনপ্রিয় ব্রেড নামক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা ও একই অপরাধে উখিয়ার মিষ্টি ঘর বেকারি নামক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা সহ উভয় প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।


উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানটি পরিচালিত হয় এবং বিএসটিআই কক্সবাজারের পরিদর্শক (মেট্রোলজি) রঞ্জিত কুমার মল্লিক অভিযানটির প্রসিকিউট করেন। এতে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা , বি এস টি আই কক্সবাজার শাখার কর্মকর্তা সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর