মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ ইস্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি: মমতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2024 10:16:00 pm

বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


বুধবার (১১ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের সীমান্তে বিজেপি উত্তেজনা ছড়াচ্ছে প্রশ্নে তিনি এ কথা বলেন।


মমতা বলেন, এগুলো করা উচিত নয়। তাদের তো নিজেদের সরকার দেশ চালাচ্ছে। তারা তো তাদের কাছেই জেনে নেয়া উচিত, কোনোটা করা উচিত আর কোনোটা নয়। বিরোধীদল (তৃণমূল) হিসেবে এখানে আমরা দায়িত্ববোধের পরিচয় দিচ্ছি। ওদের (বিজেপি) বলুন আইনটা নিজেদের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। পাশাপাশি ফেক নিউজ এবং ফেক ভিডিওর কারণে উত্তেজনা ছড়াচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা।


মমতা আরও বলেন, আপনারা বাংলাদেশ নিয়ে বারবার কেন আমাকে জিজ্ঞেস করেন? আমার যা বলার আমি তো বিধানসভায় বলে দিয়েছি। এরপরই তিনি বলেছেন, বাংলাদেশ থেকে ভারতীয় যারা ফিরে আসতে চাইছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হচ্ছে, যাতে ওখান থেকে বেশি বেশি লোক আসতে পারে। তা আমাদের লোক (ভারতীয়) ফিরে আসুক, যারা আসতে চাইছে।


তিনি বলেন, বাংলাদেশ ইস্যু নিয়ে আমাকে বারবার প্রশ্ন করবেন না। এটা ভারত সরকারের ব্যাপার। কেউ কেউ এটাকে মিসলিড করে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা বিষয়ে আমি আমাদের রাজ্যের সংখ্যালঘুদের অ্যাপ্রিসিয়েট করব। আমাদের পশ্চিমবঙ্গের সব ইমামদের অ্যাসোসিয়েশন একসাথে প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে। বাংলাদেশে মাইনোরিটিদের ওপর যে অত্যাচার হচ্ছে। আমরাও তার নিন্দা করি। আমরাও তাদের নিরাপত্তার দাবি জানাচ্ছি। আমরাও সরকারের পক্ষ থেকে সেখানকার সংখ্যালঘুদের সবার নিরাপত্তার দাবি জানাচ্ছি।


মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে অনেকেই চলে আসছে বলে আমি শুনেছি। সেখানে বিএসএফ কোথাও আটকাচ্ছে কোথাও আটকাচ্ছে না। কোথাও তো ইন্দো-বাংলাদেশ বর্ডার বন্ধ করার কথা বলা হয়নি। বন্ধ করলে সেই ইনস্ট্রাকশন পশ্চিমবঙ্গ সরকারের কাছেও থাকতো। আমাদের কাছে এ ধরনের কোনো নির্দেশনা নেই। কাজের সম্পূর্ণ ভারত সরকারের বিষয়, আমরা শুধু চাই তারা (কেন্দ্র সরকার) মাইনরটিদের রক্ষা করুক।

Tag
আরও খবর




6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে