শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ডাসারে দুই পক্ষে সংঘার্ষ বাড়ি ঘড় লুট।

ডাসারে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাড়িঘর লুটপাট। 


মোঃমানিক তালুকদার 

কালকিনি  ও ডাসার 

উপজেলা প্রতিনিধি 



বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে মাদারীপুরের ডাসারে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে খবর পেয়ে কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রশিদ ঘটনাস্থলে গিয়ে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামানের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।   

পুলিশ, ভূক্তভোগী পরিবার, এলাকা ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আউয়াল খানের মেয়ে রিমার বিয়েতে দাওয়াত খেতে যায় একই গ্রামের দেলোয়ার হোসেন দিলীপ মাতুব্বরের পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজ মল্লিকের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে শাজাহান মল্লিকসহ শতাধীক লোকজন মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে দিলীপ মাতুব্বরের ও জাকির মুব্বরের বসতবাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা চালায়ে লুটপাটের ঘটনা ঘটায় হামলাকারীরা। এর জের ধরে শনিবার সকালে পূনরায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এতে করে মহিলাসহ উভয়পক্ষের কমপক্ষে আহত হয় ২৫ জন। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন বাবুল জোমাদ্দার, নাসির শেখ, কুদ্দুস খান, রায়হান, আবির, জুবায়ের, ইকবাল, দিলীপ, মাকসুদা, বৃষ্টি, দেলোয়ার ও মহব্বতসহ অজ্ঞাত নামা ২৫জন।  


স্থানীয় গিয়াসউদ্দীন বলেন, আমার দোকানে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। 


ভূক্তভোগী দিলীপ মাতুব্বর বলেন, আমরা বিয়ে বাড়িতে যাওয়ায় আমাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজনে। এবং এসময় আমাদের প্রায় ২০জন লোক আহত হয়েছে। 


এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, রাতে ও সকালে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জরিয়ে পরে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag
আরও খবর