জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বগুড়ার সান্তাহারে পর্নোগ্রাফি সরবরাহকারী তিন যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত তিন জন।

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ওয়েব সাইড ব্যবহার করে য়ৌন উত্তেজনা অশ্লীল স্থির চিত্র ও ভিডিও চিত্র পর্ণোগ্রাফি সরবরাহের অভিযোগে কম্পিউটার এসএসডি কার্ডসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপজেলার সান্তাহার পৌরসভার বড় মালশন পশ্চিমপাড়া এলাকায় একটি টিনসেড ঘর থেকে সরঞ্জামসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার মলশন গ্রামের বাবু মন্ডলের ছেলে সুলতান হোসেন (৩৪), মোস্তাফিজুর রহমানের ছেলে শামীম রেজা (৩৫) ও ইউনুছ আলীর ছেলে রনি (২৩)।

পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকার বড় মালশন পশ্চিমপাড়ায় জনৈক সুজন সরদারের একটি টিনসেড ঘর ভাড়া নিয়ে কতিপয় যুবক কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ওয়েব সাইড ব্যবহার করে অশ্লীল যৌন উত্তেজনা স্থির চিত্র ও ভিডিও চিত্র পর্ণোগ্রাফি ডাউন লোড করে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করছে। এমন সংবাদের ভিক্তিতে গত রোববার দিবাগত রাত ৪ টার দিকে সান্তাহার ফাঁড়ির টিএসআই বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে অশ্লীল, যৌন উত্তেজনা করা স্থির চিত্র ও ভিডিও চিত্র পর্ণোগ্রাফি সরবরাহ
কাজে ব্যবহৃত তিনটি কম্পিউটার, তিনটি এসএসডি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধারসহ তিন যুবককে গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোন্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর