সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জে নিহত শিবির কর্মী সজীবের লাশ উত্তোলন: ১১ বছর পর বিচার পাওয়ার আশা স্বজনদের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিলে গুলিতে নিহত শিবির কর্মী মতিউর রহমান (সজীব)-এর লাশ উত্তোলন করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নয়ন হাজী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে দীর্ঘ ১১ বছর পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার লাশ উত্তোলন করা হয়। 

লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন , কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজি মুহাম্মদ ফয়জুল আজীম এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

নিহত সজীবের পরিবারের সদস্যরা জানান, “১১ বছর ধরে আমরা ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছি। আজকের এই উদ্যোগ আমাদের সেই ন্যায়বিচারের আশাকে নতুন করে জাগিয়ে তুলেছে।” 

স্থানীয় বাসিন্দারা জানায়, মতিউর রহমান (সজীব) ২০১৩ সালের ১৪ ডিসেম্বর আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের অতর্কিত গুলিতে প্রাণ হারানো ৭ জনের একজন। শান্তিপূর্ণ মিছিলে এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠলেও গত ১১ বছরে কোনো বিচার হয়নি। আজকের লাশ উত্তোলন এবং ময়নাতদন্তের কার্যক্রমকে ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। 

এলাকাবাসী দাবি করেছেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
আরও খবর