একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

নোয়াখালীতে হচ্ছে ৯ মিনি স্টেডিয়াম

শুভ উদ্বোধন








নোয়াখালীতে হচ্ছে ৯ মিনি স্টেডিয়াম

নোয়াখালীতে নয়টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।শুক্রবার (২৫ নভেম্বর)  জেলার নবনির্মিত টেনিস কমপ্লেক্সের উদ্বোধনের শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এ তথ্য দেন প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় ইতিমধ্যে নির্মাণ কাজ শুরু হবে। সোনাইমুড়ী, হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানিগঞ্জে নির্মাণ কাজ চলমান রয়েছে। তৃতীয় পর্যায়ের প্রকল্পে চাটখিল ও সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের উন্নয়ন করেনি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ১০০টি সেতুর উদ্বোধন করেছেন। আওয়ামী লীগ এক দিনে যা করেছে, বিএনপি ৫ বছরেও এতো সেতু নির্মাণ করতে পারেনি। এসবের নেপথ্যে যিনি কাজ করছেন আপনাদের এলাকার (নোয়াখালী) কৃতিসন্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাহিদ আহসান রাসেল এমপি বলেন, শহীদ ভুলু স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন প্রকল্প অচিরেই বাস্তবায়ন হবে। প্রায় ২০ কোটি টাকার এ প্রকল্পে থাকবে তিনতলা বিশিষ্ট মিডিয়া সেন্টার, তিনতলা বিশিষ্ট ডরমিটরি ভবন, ১১ ধাপের ৫০০ ফিট গ্যালারি, আউটার স্টেডিয়ামে ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিদ্যমান প্যাভিলিয়ন ভবনের অধিকতর উন্নয়ন কাজ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ইতিপূর্বে জেলায় টেনিস খেলার মতো ভাল জায়গা ছিল না। দুই কোটির টাকা ব্যয়ে নোয়াখালী টেনিস কমপ্লেক্সের নির্মাণ করা হয়েছে। কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি টেনিস কোর্ট, এক তলা বিশিষ্ঠ প্যাভিলিয়ন ভবন, একটি সারফেস ড্রেন, প্রধান ফটক ও টেনিস কোর্টের চারদিকে গ্রিল ফেন্সিং।

সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর