সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

শ্যামনগরে কৃষক নেতৃত্বে মাঠ দিবস


  ১০ ডিসেম্বর (মঙ্গলবার)বিকালে গবেষণা প্রতিষ্টান বারসিক ও ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠনের  যৌথ উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ।


ধুমঘাট শাপলা কৃষি নারী সংগঠনের সভানেত্রী জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষানী অল্পনা রানী মি্স্ত্রীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি বক্তব্য রাখেন  উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদ। প্রধান অতিথি বক্তব্যে স্থানীয় ধান সংরক্ষণ, উৎপাদন বিষয়ে গুরুত্বারোপ করেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারসিক শ্যামনগরের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষক রনজিৎ বর্মন,

 সিডিও নির্বাহী পরিচালক  গাজী আল ইমরান । 

এসময় মাঠ দিবসের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ধারনা প্রদান করেন  বারসিকের কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ। 

 মাঠ দিবসে বক্তব্য দেন, কৃষক নেতা  হাবিবুর , ভারপ্রাপ্ত আঞ্চলিক  সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কৃষক ভুধর চন্দ্র মন্ডল, কৃষাণী মিতা রানী, কৃষক রফিকুল ইসলাম,  কৃষক দেবীরঞ্জন মন্ডল, বনজীবী নারী শেফালী বিবি সহ প্রমুখ।


মাঠ দিবেস স্থানীয় কৃষক-কৃষানী, কৃষক গবেষক দল, সবুজ সংহতি, বিভিন্ন পেশাজীবী জনসংগঠনের প্রতিনিধি, যুব, শিক্ষক, সাংবাদিক বৃম্দ, সরকারী প্রতিনিধি  ও বারসিক স্টাফবৃন্দ অংশগ্রহণ করেন।


এসময়,বক্তারা বলেন, উপকূলীয় এলাকার কৃষকরা নানান প্রতিকুলতার মধ্যে দিয়ে বিভিন্ন ফসল উৎপাদন করে যাচ্ছে তার মধ্যে ধান হলো উল্লেখযোগ্য। এই ধান আমাদের ঐতিহ্য - সংস্কৃতির ধারক ও বাহক। যেগুলো বারসিক ও স্থানীয় জনগোষ্ঠী সম্বিলিত ভাবে সংরক্ষণ করে যাচ্ছে এগুলো কৃষক থেকে কৃষক, গ্রাম সহ জেলা উপজেলার বিভিন্ন স্থানে সম্প্রসারণ করার আহবান জানান। বক্তারা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধি করার কথা বলেন।


মাঠ দিবসে শুরুতে অংশগ্রহনকারীরা কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লট পরিদর্শন করেন। পরিদর্শণে এলাকা উপযোগী ধানের জাত নির্বাচন করেন বিভিন্ন বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে। যে জাতগুলো লবনাক্ততা, জলাবদ্ধতা সহ্য করতে পারে এবং পোকামাকড়ের আক্রমন কম হবে, ধানের গাতুনী ঘন ও শিষের দৈঘ্য লম্বা এবং সময়কাল বিবেচনা করে তালমুগুর, কুটেপাটনাই, চারুলতা, চিনিকানি, পাটনাই,কলমিলতা,   দারশাইল, নাইদারশাইল, নারকেল মুচি ধান নির্বাচন করেন। সাথে জাতগুলো এলাকার কৃষকদের চাহিদা অনুযায়ী সম্প্রসারণ করার উদ্যোগ গ্রহন করবেন। ধুমঘাট গ্রামের কৃষক গংগারাম মিস্ত্রির তত্বাবধানে  ৩৩ শতাংশ জমিতে ১৬২ টি স্থানীয় ধান জাত নিয়ে গবেষণা কাযক্রমটি পরিচালনা হয়।

 অনুষ্টানটি সঞ্চালনা করেন সবুজ সংহতির আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন।

Tag
আরও খবর