জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুর হবিবপুর পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

জগন্নাপুর উপজেলার ঐতিহ্যবাহী হবিবপুর গ্রামের ২০২৪/২০২৫ মৌসুমের ৩নং হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


ক্লাবের সভাপতি-শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক মো: আবুতাহের রানা'র সভাপতিত্বে ও ক্লাবের সহ-অধিনায়ক সুজায়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রবীণ ব্যক্তিত্ব আবুল মুনসুর, লন্ডন প্রবাসী আব্দুল মতিন,  শালিস ব্যক্তিত্ব ও সমাজ সেবক সামসুল হক সমসু, আব্দুল হান্নান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাবেক টিম ম্যানাজার হাজী হাসান, সমাজসেবক কবির মিয়া, প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তোফায়েল আহমদ, তরুন সমাজ সেবক কপিল মিয়া, সাইদুল হক, ইসমাইল আলী মিজু প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্লাবের সদস্য এনামুল, মুবাশ্বির,মোসাদ্দিক, ফারহান, মাহিন, সাইফুল, সাজাহান, ইমন।


বক্তারা ক্লাবের সাফল্য কামনা করেন এবং ক্লাবের জার্সি ও ম্যাচ ব্যাটের স্পন্সর পশ্চিম পাড়ার কৃতি সন্তান লন্ডন প্রবাসী আবু সুফিয়ান এবং প্রবাসী হাফিজ আলী এর ভূয়সী প্রশংসা করেন এবং সব সময় ক্লাবের জন্য নিবেদিত হওয়ার জন্য আহবান জানান। 


এছাড়া বক্তারা পড়ালেখার পাশাপাশি খেলাধূলার গুরুত্বও তুলে ধরেন। পরিশেষে ক্লাবের সভাপতি ক্লাবের সকল সম্মানিত স্পন্সরদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন ওডিআই জার্সি ও ম্যাচ ব্যাটের স্পন্সর, প্রবাসী জনাব আবু সুফিয়ান এর প্রতি। ধন্যবাদ জ্ঞাপন করেন টি-টোয়ন্টি জার্সি স্পন্সর প্রবাসী হাফিজ আলীর প্রতি। এছাড়া তিনি ক্লাবের নিয়মিত ডোনার মাহতাব উল হাসান সমুজ, লন্ডন প্রবাসী রুবেল আহমদ, আবু খায়ের, কানাডা প্রবাসী শাহিন মিয়া, প্রবাসী মুজাক্কির, মিয়াদ ইবনে ইসলাম, আমিন আল রাজি, সোহাগ ইসলাম, মুহিনুর রেজা সহ ক্লাবের বর্তমান ও সাবেক ডোনারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


পরিশেষে অতিথিদের উপস্থিতিতে ক্লাবের জার্সি বিতরন সম্পন্ন করেন এবং ক্লাবের সকল সাবেক ও বর্তমান ডোনারদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag
আরও খবর