র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

নতুন ব্রীজে যানজট নিরসনে কর্ণফুলীতে বাস টার্মিনাল নির্মাণ হবে!

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সম্প্রসারিত করে দক্ষিণ চট্টগ্রামের একটি অংশ সিটি কর্পোরেশনের আওতায় আনার কাজ চলছে। দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য কর্ণফুলী ব্রিজের দক্ষিণ পাশে বাস ষ্টেশন করার জন্য জেলা প্রশাসকের সাথে কথা বলে জায়গা নির্ধারণের কাজ চলছে। জলাবদ্ধতা নিরসণের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুণরায় চালু করতে হবে। এ সময় আ’লীগের সমালোচনা করে আরোও বলেন বিএনপি পালায় না, আওয়ামীলীগ পালায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তাদের নেতা-কর্মী কেউ জানাযা পর্যন্ত পড়েনি। ৫ আগস্টে শেখ হাসিনার সাথে তাদের নেতাকর্মীরাও পালিয়েছে। সীমান্ত এলাকা থেকে বলছেন টুপ করে ডুকে যাবে। আমরা বসে থাকব না। এখন বিএনপির বিরুদ্ধে দেশি ও বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকার আহবান জানান। ৭ ডিসেম্বর (শনিবার) বিকালে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, সহযোগি ও অঙ্গ সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন উদযাপন কমিটির উদ্যোগে চন্দনাইশ সদরস্থ কাসেম  মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদযাপন কমিটির আহবায়ক ইফতেখার হোসেন ইফতু’র সভাপতিত্বে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপি নেতা মিজানুল হক চৌধুরী, সাবেক বিচারপতি আবদুস ছালাম মামুন, বিএনপি নেতা যথাক্রমে এমএ হাশেম রাজু, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম রাহী, মঞ্জুর আলম তালুকদার প্রমুখ। 

Tag
আরও খবর
6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ ঘন্টা ৩ মিনিট আগে