নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গোদাগাড়ীর পিরিজপুরে ২ দিন ব্যাপি ১২তম তাফসীরুল কুরআন মাহফিল

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুরে ২ দিন ব্যাপি ১২ তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। পিরিজপুর তাফসীরুল কুরআন মাহফিল এবং এলাকাবাসীর উদ্যোগে আগামী রবিবার (২৭ নভেম্বর)  ও সোমবার (২৮ নভেম্বর)  পিরিজপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। 

পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাবিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী -১ ( গোদাগাড়ী - তানোর) আসনের সংসদ সদস্য  আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। 

১ ম দিন প্রধান বক্তা হিসেবে তাফসির করবেন আর্ন্তজাতিক মানের আলেম আল্লামা ডক্টর সাদিকুর রহমান আল-আজাহারী। ২য় বক্তা হিসেবে তাফসির করবেন খুলনা থেকে আগত মাওলানা আব্দুল হান্নান ওমর। 

২য় দিন প্রধান বক্তা হিসেবে তাফসির করবেন চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা এম হাসিবুর রহমান। ২য় বক্তা হিসেবে তাফসির করবেন যশোর থেকে আগত মাওলানা রবিউল ইসলাম। 

তাফসীরুল কুরআন মাহফিল কমিটির সাধারণ সম্পাদক মোঃ আহসান হবিব বলেন, এ মাহফিলকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মাহফিলকে সফল করতে দলমত নির্বিশেষে এলাকার সকলে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। 

তিনি আরো জানায়, পুরুষদের জন্য ফুটবল মাঠে বিশাল প্যান্ডেল করা হয়েছে। এছাড়াও মহিলাদের জন্য পিরজপুর উচ্চ বিদ্যালয়, পিরিজপুর আলিম মাদ্রাসা ও পিরিজপুর গোরস্থানে বসার সু- ব্যবস্থা করা হয়েছে। 

এ মাহফিলে লক্ষাধিক ইসলাম প্রিয়ো মুসলমানদের আগম ঘটবে বলে আশা করা যাচ্ছে। 

Tag
আরও খবর