বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

তালতলীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

বরগুনার তালতলীতে ধানক্ষেত থেকে আব্দুর রহমান (২২)নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (০৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার লাউপাড়া এলাকার মীরাবাড়ির সামনে ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয় । মৃত আব্দুর রহমান ওই এলাকার আউয়াল শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া মীরাবাড়ির সামনে সকাল বেলা নিজেদের ধান খেক্ষ দেখতে যায় আব্দুর রহমান। এরপরে তিনি আর বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। দুপুর ২টার দিকে ছোটভাই ইশা সিকদার ধান ক্ষেতে মৃত ভাইকে দেখতে পেয়ে স্বজনদের জানায়। পরে স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই এলাকায় সাপের উপদ্রব বেশি থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের দংশনে মারা গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।  

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) ইমরান আলম বলেন,খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরির্দশ করে লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রির্পোট পেলে মৃত্যুর সঠিক তথ্য পাওয়া যাবে। শরীরে কোনো ধরণের আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো বিষক্রিয়ায় মৃত্যু মারা গেছে।

Tag
আরও খবর