হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

বকশীগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য কারাগারে


জামালপুর আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 


আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জামালপুর চিপ জুডিশিয়াল আদালতের সংশ্লিষ্ট বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 


কারাগারে পাঠানো চোর চক্রের সদস্যরা হলো,

বকশীগঞ্জ উপজেলার বালুগ্রাম এলাকার দুদু মিয়ার ছেলে আমিনুল (৪০), সরদারপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে রোমান আকন্দ (৩৫), ইসলামপুর উপজেলার কাচিহারা গ্রামের সাধুমনির ছেলে আল আমিন (৩৫) এবং জামালপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের নূরে আলমের ছেলে ফরহাদ (৩৫)। 


বকশীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আগের দিন গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) বকশীগঞ্জ, ইসলামপুর ও জামালপুর সদর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চোক্রের ওই চার সদস্যকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শাখা-২ এবং বকশীগঞ্জ থানা-পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল এবং একটি অটোভ্যান উদ্ধার করে পুলিশ। 



পুলিশ জানায়, ঘরের বারান্দার তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরির অভিযোগে গত ২৫ নভেম্বর উপজেলার চরকাউরিয়া পশ্চিমপাড়া গ্রামের জাহিদ মিয়া নামে একব্যক্তি বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করাসহ চারজনকে আটক করে পুলিশ। 


মামলার তদন্ত কর্মকর্তা ও বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুলহাস মিয়া বলেন,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা পরস্পর জোগসাজসে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলকায় চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।




বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে চুরি মামলায় আদালতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে, সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা মোটরসাইকেল চুরি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।'


আরও খবর