বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

কবিতা - 'রক্তাক্ত বাংলা'

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 06-12-2024 08:00:48 am


আমি দেখিনি একাত্তর দেখিনি ফেব্রুয়ারি,

 দেখিনি পুত্রশোকাহত মায়ের আহাজারী।


আমি দেখেছি স্বাধীন বাংলায় ছাত্রের বুকে গুলি,

 বল হে জুলাই‌ বল, কেমনে তোমারে ভুলি।।


আমি দেখিনি মিছিলের পতাকা, বরকত জব্বারের হাতে, দেখেছি সেদিন সায়েন্সল্যাবে, শত জব্বার একসাথে।


 আমি দেখিনি রফিক সফিক, সালামের দীপ্ত তেজ,

      আমি দেখেছি চব্বিশের, রক্তমাখা দেশ ।


আমি দেখিনি রফিক সফিক, সালামের দীপ্ত তেজ,,

দেখেছি সেদিন সায়েন্সল্যাবে, প্রতিবাদী কলেজ(ঢাকা কলেজ)


আমি দেখিনি আদায় করে, কিভাবে ন্যায্য দাবি,

আমি দেখেছি কিভাবে দেয়, নেতৃত্ব ঢাবি ।


আমি দেখিনি শোষকগোষ্ঠী, পাকিস্তানি সেনা,

আমি দেখেছি পা চাটাদের, যারা ছিল‌ চির চেনা ।


আমি দেখিনি গোলা বারুদ, অস্ত্রের ঝনঝনি,

আমি দেখেছি শাহবাগের, মানিনা সেই ধ্বনি।

 

আমি দেখিনি ভাষার দাবি, রঞ্জিত রাজপথ ,

আমি দেখেছি আমার ভাইয়ের, ব্লকেড বাংলার শপথ ।


ন্যায়ের জন্য জীবন দিয়ে দাবি আদায় করে,

 রাজপথ রঞ্জিত হয়, যাই না তবু ঝড়ে।


আমরা তো হার মানিনা, না আসলে বিজয় ঘরে,

প্রয়োজনে বুক পেতে দেই, লক্ষ সাঈদ মরে।


আমি দেখেছি স্বৈরাচার, দেখিনি তাহার পতন,

এই বাংলায় উড়াবো, আমরা বীজয় কেতন।


আমরা তো হার মানিনা, না আসলে বিজয় ঘরে,

 মৃত্যুতে ভয় নেই শহীদি ইচ্ছে অন্তরে।


------

লেখক : মোহাম্মদ আলী হাসান 

ঢাকা কলেজ 


আরও খবর

deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

২৩ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

২৬ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে





6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

১০৪ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে