যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

দেশের ক্রান্তিকালে বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বিএনসিসি : সেনাপ্রধান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-12-2024 06:27:47 pm

দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


বৃহস্পতিবার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ট্রেনিং একাডেমিতে একটি একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


এ সময় সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করে সেনাপ্রধান বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কাজে সহায়তা করেছে। বন্যার সময়ও তারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। তাদের কর্মকাণ্ডে আমি অভিভূত।


এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার একটি দল গার্ড অব অনার দেয়। পরে সেনাপ্রধান উদ্বোধনী ফলক উন্মোচন এবং বিএনসিসি ট্রেনিং একাডেমির জায়গায় বৃক্ষরোপণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া সকালে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টারে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান। অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর