সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

শ্যামনগর সুন্দরবনের পাদদেশে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

শ্যামনগর সুন্দরবনের পাদদেশে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস।‘ Caring for soils: measure, monitor, manage’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টায় বেসরকারী গবেষণা প্রতিষ্টান বারসিকের উদ্যোগে শ্যামনগর উপজেলার সুন্দরবনের পাশে মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।


মথুরাপুর কৃষি নারী সংগঠনের সভাপতি সরমা রানীর সভাপত্তিত্বে  আলোচনাসভায় বক্তারা বলেন, মাটি ও পানি আমাদের অমূল্য সম্পদ। পরিবেশ, কৃষি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।  সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যকর খাবার প্রয়োজন যেটি মাটি ও পানির উপর নির্ভর করে। অতিতে আমাদের ফসল চাষাবাদ হতো মাটির নিজস্ব উর্বর শক্তিতে।  বর্তমানে জলবায়ু পরিবর্তন জনিত কারণে মাটি ও পানি দুষিত হচ্ছে। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য চাহিদা মিটাতে পানি ও মাটির সঠিক ব্যবহার করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

 তারা আরো বলেন যে, উপকুলীয় এলাকায় নানান ধরনরে দুর্যোগের সাথে লবনাক্ততার মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধির কারণে মাটির স্বাস্খ্য হুমকির মুখে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব পদ্ধতিতে ফসল ফলানোর চেষ্টা করতে হবে। বক্তারা মৃত্তিকা দিবসে সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠনের জন্য মাটি ও পানির সুরক্ষার দাবি জানায়।

আলোচনাসভায়  অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাছুম বিল্লাল,  মুন্সিগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক আশুতোষ মন্ডল, সবুজ সংহতির সদস্য সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন, কৃষানী সরমা রানী, কৃষক ভুধর চন্দ্র মন্ডল, গোবিন্দ মন্ডল, বারসিক’র ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার,  যুব স্বেচ্ছাসেবক টিমের সদস্য প্রকাশ মন্ডল,  বরসা গাইন সহ প্রমুখ।
বারসিক কর্মকর্তা বিশ্বিজিৎ মন্ডলের সঞ্চালনায় এর আগে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে মথুরাপুর কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন ও প্ল্যাকার্ডেরে মাধ্যমে অংশগ্রহনকারীরা বিভিন্ন দাবি তুলে ধরেন।

ছবি- শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বিভিন্ন দাবী নিয়ে প্লাকার্ড প্রদর্শন।  







Tag
আরও খবর