‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

লন্ডন থেকে দেশে ফিরে শ্রীমঙ্গলে গণসংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন মাওলানা শেখ নূরে আলম হামিদী

দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে : শেখ নুরে আলম হামিদী


ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ঢাকার কাটাবন জামে মসজিদ থেকে গ্রেফতার হওয়া হেফাজতে ইসলাম ইউকে'র প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেছেন, স্বৈরাচার খুনি শেখ হাসিনার শাসনামালে ২০১৩ সালে আমাকে পাকিস্তানি ট্যাগ লাগিয়ে বিনা অপরাধে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ। এখনও সেই মামলার হাজিরা দিতে হচ্ছে।শুধু আমি নয়, পতিত স্বৈরাচার হাসিনার আমলে আলেম-উলামাদের উপর বহু জুুলুম নির্যাতন করা হয়েছে। নিরীহ আলেম মাদরাসা ছাত্র-শিক্ষকদের গ্রেফতার-জেল জুুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। আমি এই ফ্যাসিস্ট হাসিনার শাস্তির দাবি করছি। অনতিবিলম্বে হাসিনাকে দেশে এনে আইনের মুখোমুখি করতে হবে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সম্মিলিত নাগরিক ফোরাম শ্রীমঙ্গল-কমলগঞ্জ এর উদ্যোগে আয়োজিত মিরপুর-শ্রীমঙ্গল মহাসড়কে চা-কন্যা সংলগ্ন এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীমঙ্গলের বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সভাপতি, কারানির্যাতিত আলেম মাওলানা শেখ নুরে আলম হামিদীর লন্ডন থেকে দেশে ফেরা উপলক্ষে বিশাল গণসংবর্ধার আয়োজন করা হয়।

এসময় মিরপুর-শ্রীমঙ্গল মহাসড়কের দু`পাশে দাঁড়িয়ে গণসংবর্ধনা দিয়েছে সম্মিলিত নাগরিক ফোরাম শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাঁরা ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা দেন এবং স্লোগান দিয়ে অভিবাদন জানান।

পরে বিশাল গাড়িবহর নিয়ে শ্রীমঙ্গল শহর অভিমুখে যাত্রা করেন আয়োজক সংশ্লিষ্টরা। এরপর শ্রীমঙ্গল শহরের  চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত হয় এক পথসভা

মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান জাকারিয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইফুর রহমান, মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের সহসভাপতি মাওলানা খালেদ বিন শাওকি প্রমুখ।

পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শেখ নুরে আলম হামিদী বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম একে অপরকে ভাই। কেউ যেন সম্প্রীতির বন্ধ বিনষ্ট করতে না পারে, সেবিষয়ে সবাইকে সচেতন থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহবান জানান তিনি।


Tag
আরও খবর