বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

সান্তাহারে যুবদল অফিসে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ইউনিয়ন যুবলীগ নেতা হারনুুর রশিদ।

আদমদীঘির সান্তাহারে ওয়ার্ড যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারনুুর রশিদ (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার শিববাটী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ আদমদীঘি উপজেলার তিলছ সোনারপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে ও কুন্দগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ১৯ আগষ্ট দিবাগত রাতে সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবদল অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসে পেট্রোল ঢেলে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে পুড়ে দেয়। এতে অফিসের ভিতর থাকা জিনিসপত্র পুড়ে বিপুল টাকার ক্ষতিসাধন হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক বাদি হয়ে সাবেক এমপি, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামীলীগ নেতাকর্মির নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান, সান্তাহারে যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় এজাহাভুক্ত আসামী আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ন যুবলীগের সম্পাদক হারুনুর রশিদকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৯ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩৪ মিনিট আগে