বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

বাংলাদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়: নৌ পরিবহণ উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-12-2024 12:27:59 pm

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের হয়, কে ক্ষমতায় থাকল না থাকল সেটা বড় কথা নয়। বন্ধুপ্রতীম ভারতের সঙ্গে আমাদের ভালো রিলেশন থাকার কথা।


তিনি আরও বলেন, আমরা সবসময় তাদের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি। আমরা আশাকরি আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবাঝি আছে সেটা দূর হবে। নাগরিক হিসেবে আমি মনে করি। তবে এটা ভালো বলতে পারবেন পররাষ্ট্র উপদেষ্টা।


সোমবার (০২ ডিসেম্বর) সকালে এ পা‌সিং আউট প্যারেড অনুষ্ঠা‌ন শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।


এ সময় দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং এ থেকে উত্তরণের বিষয়ে প্রশ্ন করা হয় তাকে। তিনি বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। তবে এরমধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি, যেখানে দুই একটিতে মালিক নেই সেখানে সমস্যা হচ্ছে। তবে এরই মধ্যে সরকার এ নিয়ে চেষ্টা করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগার টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেয়া হয়েছে।


উপদেষ্টা বলেন, প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে, আর ঋণ নেয়ার পর থেকে একটি পয়সাও শোধ করা হয়নি। সে ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। সরকার কি পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে আশা করি দ্রুত আপনারা জানতে পারবেন।


আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রোঅ্যাকটিভ হবেন এবং হচ্ছে। আমরা মনে করি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে।


নির্বাচন নিয়ে তিনি বলেন, এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কার প্রক্রিয়া চলছে, তাই এটি শেষ হলে বিশদ আলোচনা করা যাবে। আর নির্বাচন কমিশনই বলতে পারবে সংস্কার কাজ শেষে কখন কি করা যাবে। নতুন নির্বাচনকে কাজ করতে দেয়া উচিত।


ইসকন নিয়ে তিনি বলেন, যাকে নিয়ে এত হইচই তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার কথা ইসকন নিজেরাই বলেছে। আর আমি যেটা মনে করি আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক। তবে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয়। আশাকরি বিষয়টি নিয়ে একটি সমাধান হয়েছে, তবে যাদের ইনফ্লুয়েন্স আছে তারা নানা ধরনের কথা বলতেই পারে। আর সেটার পেছনে দৌঁড়াতে থাকলে এগোতে পারব না।

আরও খবর