মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

বানারীপাড়ায় প্রভাব খাটিয়ে পার্শ্ববর্তী দাগের খাস জমি দখল করে বিক্রির অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় প্রভাব খাটিয়ে নিজের জমির দাগের বাহিরের খাস জমি দখল করে বিক্রি'র অভিযোগ পাওয়া গেছে। এতে সর্বস্ব হারিয়েছে সাত থেকে আটটি পরিবার। ঘটনাটি ঘটেছে বানারীপাড়া পৌর শহরের ১ নং ওয়ার্ডের অস্থায়ী বাসিন্দা সাকিরের  সাথে। এ বিষয়ে ভুক্তভোগী সাকির জানান, ২০২০ সালের জানুয়ারি মাসের ২২ তারিখ পৌর শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা সত্য রঞ্জন কুন্ডুর নিকট থেকে ১৮৩ নং দাগের ১.৭৪ শতাংশ জমি ক্রয় করি এবং তাদের দেখানো স্থানে ভোগ দখল করি এবং পরবর্তীতে খেজুর বাড়ি আবাসন প্রকল্প বাস্তবায়ন করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশক্রমে সার্ভেয়ার জমি জরিপ করলে আমি জানতে পারি যে সত্যরঞ্জন কুন্ডু আমার সাথে প্রতারণা করে উক্ত তফশিলীভুক্ত জমি আমাকে বুঝিয়ে না দিয়ে ওই একই মৌজায় একই খতিয়ানের ১৮২ নং দাগের অন্তর্ভুক্ত সরকারি খাস জমি যা পূর্বে খাল ছিল তা বুঝিয়ে দেয়। আমি জমিজমা সম্পর্কে ভালো না বোঝার কারনে এ প্রতারণার শিকার হয়েছি। উক্ত জমিতে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে একতলা ভবন বিশিষ্ট বসতবাড়ি নির্মাণ করি যার এখন আনুমানিক মূল্য ৪০,০০,০০০ টাকা। সাকির আরো জানান, তিনি সরকারি খাস জমিতে থাকতে চান না। এই প্রতারণার শিকার হয়ে সত্য রঞ্জন কুন্ডের কাছে তার জমির দামসহ ক্ষতি পূরণ দাবি করেন। এদিকে সত্য রঞ্জন কুন্ডু বিভিন্ন সময়ে টাকা ফেরত দেয়ার কথা বলে দীর্ঘদিন যাবৎ এড়িয়ে যায়। তাই ভুক্তভোগী সাকির বানারীপাড়া থানায় সত্যরঞ্জন কুন্ডুকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি যার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। উক্ত বিষয়টিকে কেন্দ্র করে পৌর শহরের জনমনে বিভিন্ন প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এছাড়াও সত্য রঞ্জন কুন্ডুর প্রতারনায় আরো ৭/৮ টি পরিবার খাস জমিতে পাকা বসতঘর গড়ে তুলে তাদের সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হওয়ার দ্বারপ্রান্তে পৌছেছে।
Tag
আরও খবর