হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পাঁচবিবিতে হামদর্দ কোম্পানির সিনকারা ১০৮০ বোতল ভেজাল ঔষধ উদ্ধার , আটক ১


মোঃ মনোয়ার হোসেন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি 


জয়পুরহাট পাঁচবিবিতে হামদর্দ কোম্পানির ভেজাল (সিনকারা) ঔষধ তৈরী ও বিক্রি করছিলো পাঁচবিবি হামর্দদ শাখা নিম্নমান সহকারী অফিসার রঞ্জুরুল ইসলাম।


 পাঁচবিবি উপজেলা তিন মাথার লাঙ্গলহাটি রাস্তার পশ্চিম পাশে হামর্দদ ল্যাবটরীতে অনেকদিন যাবত নিম্নমান সহকারি হিসেবে কাজ করে আসতেছেন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার সরদার পাড়া গ্ৰামের মোঃ হায়দার আলীর ছেলে রঞ্জুরুল ইসলাম।


পাঁচবিবি  উপজেলার হামদার্দ কোম্পানির যারা মার্কেটিং করে, তারা গত কয়েকদিন পূর্বে জানতে পারে তাদের কোম্পানির নামে কে বা কাহারা সিনকারা সিরাপটি নকল ও ভেজাল প্রক্রিয়া করে   ঔষধ টি বাজারজাতকরণ করতেছে। এতে করে  মার্কেটিং দের অনেক কথা শুনতে হয় সাধারণ জনগণের কাছ থেকে। এমন তথ্যের ভিত্তিতে ১ ডিসেম্বর (রবিবার) রাতে হামর্দদ কোম্পানির জোনাল ম্যানেজার ও সহকারি পরিচালকের সহযোগিতায় ভেজাল ঔষধ গুলো পাঁচবিবি হামর্দদ শাখার ঔষুধের গুদামে থেকে ভেজাল ওষুধ শনাক্ত করে।


গত ১ ডিসেম্বর (রবিবার) রাত দশটার দিকে হামদার্দ কোম্পানির জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা বাদী হয়ে রঞ্জরুল ইসলামের নামে পাঁচবিবি থানায় একটি এজাহার দায়ের করে।


এজাহারের ভিত্তিতে ২ ডিসেম্বর রাত ১টায় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলীর দিকনির্দেশনায় সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আল মাছুম নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ  রঞ্জরুল ইসলামকে গ্রেফতার করে,১০৮০ পিচ( ৪৫০মিলি)সিনকারা ভেজাল যুক্ত বোতল ও ৭৫০ পিচ (১০০ মিলি) খালি বোতল  উদ্ধার করে।


এই মামলার তদন্তকরী কর্মকর্তা এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম বলেন, রনঞ্জুল ইসলাম অনেক দিন ধরে এই অপকর্ম গুলো করে আসতেছিল, ঢাকা থেকে এই সিনকারা ঔষুধের সিল ও খালি বোতল নিয়ে আসত, পাঁচবিবিতে এনে অরিজিনাল সিনকারা ১০০ মিলি বোতল খুলে একটি প্রাত্রের মধ্যে রেখে, তার মধ্যে চিনির সিরা মিশিয়ে,৪৫০ মিলি বোতল ভরে বাজারজাত করতো । এবং তার বিরুদ্ধে বিভিন্ন কোম্পানির স্টক ঔষধ বিক্রির প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ  করেছে। 


এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী জানান, হামর্দদ কোম্পানির পক্ষ থেকে একটি এজাহার পাওয়ার পর নকল ঔষুধ গুলো উদ্ধার করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Tag
আরও খবর