শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

বিশ্ব ইজতেমায় মাওলানা সা'দকে বাংলাদেশে আসার দাবীতে সিরাজগঞ্জে তাবলীগ জামাতের মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান ।

বিশ্ব ইজতেমায় মাওলানা সা'দকে বাংলাদেশে আসার দাবীতে সিরাজগঞ্জে তাবলীগ জামাতের মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান ।

আগামী ৭,৮ ও ৯ ফেব্রুয়ারী টঙ্গীর তুরাগ নদীর তীরে  তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমায় বিশ্ব আমীর হযরত মাওলানা সা'দকে বাংলাদেশে আসার ও বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের সুযোগের দাবীতে সোমবার  বেলা এগারোটার সময় সিরাজগঞ্জে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সা'দ পন্থী তাবলীগ জামায়াতের বিপুল সংখ্যক সাথীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তাবলীগ জামায়াতের জিম্মাদার সাথী ডা. এস এম নাজিম উদ্দীন।  তিনি তার বক্তব্যে বলেন,কোনরুপ  যুক্তিযুক্ত কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর মাওলানা সা'দ ( দা.বা.) বাংলাদেশে আসতে পারছেন না। বিগত সাত বছর আমরা কোরআন ও হাদিসের আলোকে উনার মূল্যবান  বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছি। অথচ ইতোপূর্বে  তিনি  বিশ্ব ইজতেমার  প্রধান বক্তা ছিলেন এবং  আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীনভাবে  সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। তাই এবছর  যাতে আমাদের বিশ্ব আমীর হযরত মাওলানা সা'দ ( দা.বা.) অবশ্যই বাংলাদেশে আসতে পারেন সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি।  ডা. এস এম নাজিম উদ্দীন আরো বলেন, বিগত সাত বছর যাবত মাওলানা জুবায়ের পন্থীগণ আমাদের মূলধারার  সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্নভাবে মারপিট, হত্যা ও জুলুম নির্যাতন এবং কুৎসা রতনা ও অপপ্রচার চালাচ্ছেন, যা ইসলামী শরীয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে ও মসজিদে স্বাধীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশজারীর জন্য দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে তাবলীগ জামায়াতের একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর তাদের সম্বলিত  একটি স্মারকলিপির প্রদান করেন।  জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। পুলিশ সুপার মোঃ ফারুক হোসেনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকটও তারা একই দাবীতে  স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধি দলে ছিলেন জিম্মাদার সাথী ডা.এস এম নাজিম উদ্দীন মোঃ নুরুল ইসলাম মাওলানা আবদুল হাই,মোঃ আলতাফ হোসেন।

আরও খবর