একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

নোয়াখালী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমতায় যাত্রা তারুণ্যের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সাইকেল র‍্যালি





নোয়াখালী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমতায় যাত্রা তারুণ্যের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 


নোয়াখালী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমতার যাত্রা তারুণ্যের সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুজিব চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক (পিআরএএন) এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, এনআরডি এর চেয়ারম্যান আবদুল আওয়াল, জেলা স্কাউট সম্পাদক আহম্মদ হোসেন ধনুসহ প্রমুখ।


আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষব্যাপী প্রচারণার অংশ হিসেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণ, নোয়াখালী জেলা স্কাউট ও রোভার স্কাউট এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এ র‍্যালির আয়োজন করে।


র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে র‍্যালিটির প্রথম অংশ শেষ হয়। তারপর দুই ভাগে বিভক্ত হয়ে সুবর্ণচর ও বেগমগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধ, নারীদের ঘরে-বাইরে-কর্মস্থলে নিরাপদ চলাচল নিশ্চিত করা, ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য বন্ধ করা, যৌন হয়রানি সংক্রান্ত মামলার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত চালুর দাবি জানান।


এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সবাই সমন্বিতভাবে সামাজিক দায়বদ্ধতা নিয়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করতে হবে। শুধু আইন দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। নারীকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান আহরণ করে তা কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। সহিংসতার শিকার নারী ও কন্যার সঙ্গে মানবিক ও জেন্ডার সংবেদনশীল আচরণ এবং তাদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে উল্লেখ করেন এ কর্মকর্তা।


পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক

-প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’র অংশ হিসেবে নারীর প্রতি সহিংসতা মুক্ত সংস্কৃতির বিকাশে তরুণদের অংশগ্রহণে এই র‍্যালির আয়োজন করা হয়েছে। আমরা এটাকে সমতার যাত্রা বলছি। নোয়াখালীতে নারী নির্যাতন দিন দিন বেড়ে চলছে। এর সাথে কিশোরদের নাম যুক্ত করা হচ্ছে। তাই সহিংসতা প্রতিরোধে কিশোর তরুণরা মিলে এই সমতার র‍্যালি।

আরও খবর