‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

স্বৈরাচার মুক্ত হয়েছি, এখন দেশ গড়ার পালা: ফয়জুল করিম ময়ুন

স্বৈরাচারমুক্ত হয়েছি; এখন নতুন করে দেশ গড়ার পালা বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন।

তিনি বলেন, “আগামী প্রজন্মকে মেধাবীদের দিয়ে  দেশটাকে গড়তে হবে। সেজন্য মেধাবী মানুষ তৈরি করতে হবে। প্রতিটি ক্ষেত্রে ভালো এবং দক্ষ করে তুলতে হবে ।”

ফয়জুল করিম ময়ুন  বলেন, “বাংলাদেশে বহু মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন। আমি এ দেশের সন্তান হিসেবে বলতে পারি, শুধু মেধাবী ডাক্তার আর ইঞ্জিনিয়ার গড়ে তুললেই হবে না। মেধা দিয়ে দক্ষ ও পেশাদার খেলোয়াড় গড়ে তুলতে হবে।

“আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এভাবেই সমাজে গড়ে তুলতে হবে। লেখাপড়া করে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে হবে সেটা কোনো কথা নয়। যার যে বিষয়ে মেধা ভালো, তাকে সে বিষয়েই দক্ষ করে জাতীয় তথা আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, শহীদ জিয়া ক্ষমতায় থাকাকালে নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল; যার লক্ষ্য ছিল, বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে।

তিনি দেশে ভালো মানের ১০টি খেলা বাছাই করে আগামীতে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার কথা বলেন।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি কর্তৃক আয়োজিত ” অল স্টার ফুটবল টুর্নামেন্ট ২০২৪” এর মেগা ফাইনালের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখতে গিয়ে আয়োজক,দর্শক ও  খেলোয়াড়দের উদ্দেশ্যে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে  তিনি  এসব কথা বলেন।

ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি জুনেদ আহমেদ খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির আহমেদ রোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল কাশেম প্রধান মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, রায়হান আহমেদ সহ-সভাপতি মৌলভীবাজার ডিএফএ, মাজহারুল মজিদ জেলা ক্রীড়া অফিসার, মুহিতুর রহমান হেলাল,জেলা ক্রীড়া সংস্থা,  ওয়াসিম চৌধুরী সুমন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি মৌলভীবাজার, দিদারুল ইসলাম সাবেক ফুটবলার জেলা দল, আবুল কালাম বেলাল সিনিয়র সহ-সভাপতি ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি মৌলভীবাজার, মনোয়ার রহমান বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আহমেদ আলী জুবু, ইকবাল হোসেন সাবেক ফুটবলার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জামান আহমেদ ও সদস্য সচিব জাকারিয়া।

ফাইনাল খেলায় ১-১ গোলে সমতা থাকায় নির্ধারিত সময়ে ট্রাইবেকার ম্যাচ গড়ায়, ট্রাইবেকারে স্বাগতিক মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি ৫-৪ গোলে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত ওয়েন্ডি, সর্বোচ্চ গোলদাতা ইমানি, সেরা গোলকিপার নির্বাচিত হন তোফায়েল, ম্যান অব দ্যা টুর্নামেন্ট সামুয়েল।

 জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন আরও বলেন- আজ দীর্ঘ সাড়ে পনেরো বছর পর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আমন্ত্রণে খেলা দেখতে আসলাম। 

খেলোয়াড় কল্যাণ সমিতি ও ভৈরব গঞ্জ ফুটবল একাদশ টিমের মধ্যে। উভয় দল চমৎকার খেলা প্রদর্শন করেছে। তিনি বলেন- অচিরেই এই মাঠে শহীদ জিয়ার ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যা হবে অত্যন্ত চমৎকার ও জাঁকজমকপূর্ণ। এ ব্যাপারে সকল পর্যায়ে যোগাযোগ চলছে।  পরে প্রধান অতিথি দুই দলের খেলোয়াড় কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত দর্শকবৃন্দকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে  অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Tag
আরও খবর