কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।

 ২৯ নভেম্বর, শুক্রবার সকাল ১০ টায় আনোয়ারা উপজেলা অডিটোরিয়ামে আমন্ত্রিত অতিথি , সাংবাদিক ও সদস্যদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে এই প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয় । এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার  মোঃ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও এন এ সি গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জাবেদ আবচার চৌধুরী৷    

প্রকৌশলী ওমর ফারুকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত  এবং জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ধোধন করেন আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার প্রকৌশলী জয়নাল আবেদীন৷

আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সিনিয়র সদস্য  ইঞ্জিনিয়ার মোঃ ছলিম আল আনোয়ার ও রিয়াজুল আলম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া ইঞ্জিনিয়ারস এর ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম, আইডিইবি কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবদুল্লাহ টিটু, ইঞ্জিনিয়ার শওকত আলী জুয়েল, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রুমী, ইঞ্জিনিয়ার আনোয়ারুল আজিম শান্ত এবং বাঁশখালী ইঞ্জিনিয়ার্স ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম প্রমূখ৷

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আনোয়ারা এমন একটি সংগঠনের জন্ম আনোয়ারার জন্য এবং আনোয়ারার ইঞ্জিনিয়ারদের জন্য এক বিরাট অর্জন। বড়- ছোট সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষা এবং এর প্রয়োগের কোন বিকল্প নেই । 

বিশেষ অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন, আনোয়ারার বুকে এরকম একটি পেশাজীবি সংগঠন ৭ বছর ফুর্তিতে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে এবং ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিপালনে এগিয়ে যাচ্ছে দেখে আমরা গর্ববোধ করি। বক্তাগণ আরো বলেন, দল, মত, পথের উর্ধ্বে থেকে এ সংগঠন এগিয়ে যাবে ৷  

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, সংগঠনের শুরু থেকে যারা এই সংগঠনকে এতদুর এগিয়ে নিয়ে এসেছেন আমি তাদের ধন্যবাদ জানাই ৷ বর্তমান বিশ্বে নিজেদের স্বার্থ রক্ষা ও এগিয়ে যেতে  একতাবদ্ব হওয়ার কোন বিকল্প নেই ৷ তিনি উপস্থিত অতিথিবৃন্দ ,সাংবাদিক  সহ সমবেত সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান৷ এরপর তিনি ইঞ্জিনিয়ার রিয়াজুল আলম সুমন'কে সভাপতি ও ইঞ্জিনিয়ার এম এ হান্নানকে সাধারণ সম্পাদক করে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করেন ৷ আগামী তিনমাসের মধ্যে উক্ত কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন৷ 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্বারক প্রকাশনা " ইঞ্জিনিয়ার্স ভয়েস" এর মোড়ক উন্মোচন করা হয় ৷ এছাড়া অনুষ্ঠানের অতিথিবৃন্দকে আনোয়ারা  ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পক্ষ হতে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উপস্থিত অতিথি, সাংবাদিক ও সদস্যদের মাঝে দুপুরের লাঞ্চ এবং সদস‍্যদের মধ‍্যে প্রতিষ্ঠাবার্ষিকী লোগো সম্বলিত টি'শার্ট বিতরনের মাধ‍্যমে যবনিকাপাত ঘটে বর্ণাঢ্য আয়োজনের ।।

Tag
আরও খবর