মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ উপজেলা প্রশাসনের শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে নতুন উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা

জুলাই গণঅভ্যুত্থানে নিহত বানারীপাড়ার রাকিব বেপারির লাশ উত্তোলন

জুলাই গণঅভ্যুত্থানে নিহত বানারীপাড়ার রাকিব বেপারির লাশ উত্তোলন

বরিশালের বানারীপাড়ার জম্বুদ্বীপ গ্রামের ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত রাকিব বেপারির (২০) লাশ ময়নাতদন্তের জন্য পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে।
২৮ নভেম্বর দুপুর দুপুর ২.০০ ঘটিকায় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত ঢাকার তদন্ত টিম ও বানারীপাড়া থানার এস আই মোঃ নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম উপস্থিতিতে লাশটি উত্তোলন করেন। সদ্যবিবাহিত গার্মেন্টস শ্রমিক শহীদ রাকিব বেপারী ২১ জুলাই ঢাকার চিটাগাং রোডের সাইনবোর্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। অভিযোগ উঠেছে নিহত রাকিব বেপারীর লাশ বিগত আওয়ামী লীগ সরকারের চাপে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্তে অস্বীকৃতি জানালে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমান রাকিব বেপারির লাশ উত্তোলনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, রাকিব বেপারী জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্যই লাশটি উত্তোলন করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে তার লাশ পুনরায় দাফন করা হবে। নিহত রাকিব বেপারী পারিবারিক অভাব অনটনে থাকার কারণে নবম শ্রেণী পাস করার পরেই নারায়ণগঞ্জের বিসিক এলাকায় একটি গার্মেন্টসে চাকরি নিয়েছিল। রাকিব বেপারী বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বুদীপ গ্রামের মোশাররফ বেপারী ও রাশিদা বেগমের পুত্র এবং তিনি গত এপ্রিলে পারিবারিকভাবে বিবাহ করেছিলেন।

Tag
আরও খবর