‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে আইনজীবি আলিফ হত্যার প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ইসকন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে দেশে অশান্তি সৃষ্টি করছে :

ইসকন নিষিদ্ধের দাবি


আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মৌলভীবাজার শহরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সাধারণ ছাত্র-জনতা মৌলভীবাজার এর আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চৌমুহনা চত্বরে গিয়ে সমাবেশে রূপান্তরিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের ক্ষোভ জানান। ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’—এসকল স্লোগানে মিছিলে অংশগ্রহণকারীরা নিজেদের অবস্থান পরিস্কার করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সাহিত্য সম্পাদক মুস্তাকিম আহমদ, তালামিযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলী রাব্বি রতন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুমন ভুইয়া, নাকিব আহমদ মাহি, আহবাব আল হামিদি, আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমদ, মাওলানা এহসানুল হক জাকারিয়া, শাহ মিসবাসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তি প্রদানের দাবি জানান। তাঁরা বলেন, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া বক্তারা বলছেন, আবরার ফাহাদ থেকে আলিফ, শহীদদের সংখ্যা বাড়লে আমাদের শাহাদতের তামান্নাও বাড়ে। আমাদেরকে গাড়ী চাপা কিংবা ভয় দেখিয়ে লাভ নেই।

ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে তারা আরও বলেন, ইসকন উগ্রবাদী কার্যক্রম চালিয়ে দেশের পরিবেশে অশান্তি সৃষ্টি করছে। ইসকন বা অন্য কোন উগ্রবাদী সংগঠন যাতে দেশের জনগণের মধ্যে বিভেদ এবং অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানান বক্তারা।

বিক্ষোভকারীরা আরও দাবি করেন দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। 

বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে এবং কোনোভাবেই উগ্রবাদী কার্যক্রম বা ষড়যন্ত্রের জন্য স্থান দেওয়া যাবে না বলেও হুশিয়ারী দেন ছাত্রনেতারা।

Tag
আরও খবর