প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

বাংলাদেশে ফের ভারতের আলু-পেঁয়াজ রফতানি শুরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-11-2024 02:11:10 pm

ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে বাংলাদেশগামী আলু-পেঁয়াজ বোঝাই সব ট্রাকের স্লট বুকিং বন্ধের তিনদিন পর অবশেষে স্বাভাবিক হলো আলু ও পেঁয়াজের স্লট বুকিং।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে আবারও ভারত থেকে বাংলাদেশের পথে যাওয়া শুরু করেছে ট্রাকবোঝাই পেঁয়াজ ও আলু। রাজ্য সরকারের স্লট বুকিং পোর্টাল ফের চালু হওয়ার স্বস্তি ফিরেছে সীমান্ত ব্যবসায়ীদের মধ্যে।


ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে রফতানি নিষেধাজ্ঞা না থাকলেও গত সোমবার কোন রকম লিখিত নির্দেশনা ছাড়াই পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে বাংলাদেশগামী আলু ও পেঁয়াজ বোঝাই সব ট্রাকের স্লট বুকিং বন্ধ করে করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সীমান্ত বাণিজ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিষয় হলেও সীমান্তে পণ্যবাহী ট্রাকের স্লট বুকিং সংক্রান্ত পোর্টাল নিয়ন্ত্রণ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দাবি, রাজ্যের অভ্যন্তরীণ বাজারের দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্সের সুপারিশে বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে আলু-পেঁয়াজের রফতানি।


রাজ্য সরকারের এমন পদক্ষেপে রাতারাতি বিপাকে পড়ে হাজার হাজার সীমান্ত ব্যবসায়ী। রাজ্যের এমন পদক্ষেপকে সরাসরি এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন তারা। তারা বলছেন, যেহেতু কেন্দ্রীয় সরকারের কোন নির্দেশিকা নেই তাই রাজ্য সরকারের তরফে এমন পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক।


গোটা বিষয় নিয়ে সোমবার থেকেই ব্যবসায়ীদের তরফে দফায় দফায় বৈঠক করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে। অবশেষে বৃহস্পতিবার থেকে ফের চালু করে দেয়া হয় স্লট বুকিং। স্বাভাবিক হয় সীমান্ত বাণিজ্য।


সীমান্তের আমদানি রফতানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল বলেন, সীমান্ত বাণিজ্যের স্বাভাবিক রয়েছে। মাঝখানের রাজ্যের সুবিধা পোর্টাল বন্ধ হওয়ায় সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়েছিল। বেশ কিছু ক্ষতি হয়েছে।

আরও খবর