যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ বশেমুরবিপ্রবির সভাপতি জিহান, সাধারণ সম্পাদক শহিদুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-11-2024 11:58:57 am

শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ, বশেমুরবিপ্রবির নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জয়নাল আবেদীন জিহান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম বাবু। 


নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে একের অধিক প্রার্থী না থাকায় তারা উভয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ৩ মাসের জন্য গঠিত এই কমিটিতে প্রয়োজনবোধে অন্যান্য পদে সদস্যদের অন্তর্ভুক্ত করতে পারবে নির্বাচিত নেতৃত্ব। 


গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের লক্ষ্যে গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী মো সুহেল রানাকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী কাব্বিরুল আল কমন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম।


বিগত কমিটির সাধারণ সম্পাদক সাইম মিয়া জানান, পূর্বের কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে সবার প্রশ্ন থাকায় ঐ প্রশ্নবিদ্ধ কমিটি গত ২১ নভেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয়৷ পরবর্তীতে আমরা আমাদের সংগঠনের মেসেঞ্জার গ্রুপে আলোচনা করে তিন বর্ষ থেকে তিনজনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করি। আমরা চাই সংগঠনে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি পাক। এরপর থেকে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে আসলে কোনো প্রকার দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা কম। 


নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন জিহান বলেন, শেরপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরির পাশাপাশি শেরপুর জেলাকে রিপ্রেজেন্ট করাই আমাদের লক্ষ্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের মাঝে শেরপুর জেলাকে তুলে ধরতে চাই।  


নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, শেরপুর জেলা থেকে আসা সকল শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহযোগিতা করার প্রত্যয়ে কাজ করে যাবো আমরা৷ সকলের সহযোগিতা চাই।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে