হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইসলামপুরে যৌথবাহিনীর অভিযানে বাবা-ছেলেসহ আটক ৫, দেশীয় অস্ত্র-মাদক জব্দ


জামালপুরের ইসলামপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। আটকদের মধ্যে বাবা-ছেলে রয়েছে। 


যাদের আটক করা হয়েছে তারা হলো, ইসলামপুর পৌর শহরের বেপারীপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে খুশু বেপারী (৪০), তার ছেলে আব্দুল আহাদ (১৯), বাউল বেপারীর ছেলে পাক বেপারী (৫৩), তার ছেলে মানিক বেপারী (২৮) এবং  তুরফান (২৪)। আটকদের কাছে থাকা দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করেছে যৌথবাহিনীর সদস্য। 


এ বিষয়ে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র আইনে একটি মামলা করেছেন।


আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ইসলামপুর থানা কম্পাউন্ডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায়। পরে বিকেলে মাদক, চুরি ও অস্ত্র আইনে দায়ের করা মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। 



ইসলামপুর থানা পুলিশের আয়োজিত ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল মঙ্গলবার দিবাগত  গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে দেওয়ানগঞ্জ আর্মি ক্যাম্প ক্যাপ্টেন আসিফ ইসলাম এবং ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পৌর শহরের বেপারীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এ সময় তিনটি বাড়িতে তল্লাশী চালিয়ে একশত গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র একটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুরি, একটি কুড়াল, ছয়টি মটর পাম্প এবং দুই লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। 


ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, '

মাদক, চুরি ও অস্ত্র আইনে দায়ের করা মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তারা গোপনে মাদক কেনাবেচা করে আসছিল। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত। 


আরও খবর