শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ইসলামপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

 

জামালপুরের ইসলামপুরে গত জুলাই-আগষ্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।

সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের সঞ্চালনায় স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ. এ. এম আবু তাহের, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার আমীর সুলতান মাহমুদ সিরাজী,

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী

 লিটন মিয়ার বাবা আব্দুস সবুর মন্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক জিহাদি হাসান খান নাবিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সদস্য সাব্বির খান লোহানী।


এ সময় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইসলামপুর উপজেলার আহত ছয় পরিবার ও নিহত এক পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 


স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী। আলোচনায় শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। 


আরও খবর