চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জলদস্যু ও ভূমিদস্যরা খাস জমি বিক্রি




নোয়াখালীর কোম্পানীগঞ্জে জলদস্যুরা ও ভূমিদস্যুরা সব খাস জমি বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন। তিনি বলেন, মুছাপুর ক্লোজারে ২,০০০ একর খাস জমি আছে। প্রতিদিন দখল বিক্রি হচ্ছে, আমরা নিরব! আমাদের নেতাকর্মিরা সুযোগ পাচ্ছেনা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর )  বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন খাস জমি বিক্রির কঠোর সমালোচনা করে বলেন, কোম্পানীগঞ্জে উড়িরচর হওয়ার পরে ২ হাজার একর জমি উঠেছে। সে জমি কাদের দখলে? কারা দখল করে নিচ্ছে? ২০১১ সালে লিস্টি তৈরী করেছি মুক্তিযোদ্ধাদের মাঝে জমি দেওয়ার জন্য। আজকে ২০২২ সাল, এখন পর্যন্ত আমরা জমি বুঝিয়ে দিতে পারিনি। আমরা আমাদের নেতাকর্মিদের সুবিধা দিতে পারি নাই। কেন আমরা দিতে পারতেছিনা। কোথায় বাধা? খালি আদর্শ খাওয়াবো?
নেতাকর্মিদের উদ্দেশ করে বলেন,  সামনে গ্রামে যাব ভোটের জন্য। এখনো যদি কিছু না করতে পারি মানুষ থুথু মারবে। আমরা কোম্পানীগঞ্জে ভোট করবো কি দিয়ে? কোম্পানীগঞ্জে আমরা গ্যাসের কথা বলেছি। বসুরহাট পৌরসভার মেয়র এটা নিয়ে অনেক আন্দোলন করেছে।কিন্তু আমরা কি গ্যাস দিতে পেরেছি? কি জবাব দেবো আমরা? কোম্পানীগঞ্জে কতজনের চাকরি হইছে?
একটি প্রতিবন্ধী ছেলে সড়ক মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরির পরীক্ষায় রিটেনে টিকেছে। ছেলেটা আমার কাছে ফোন করে অনেকবার কেঁদেছে। সে ছেলেটাকেও আমি চাকরি দিতে পারি নাই। অনেক লোক আমাদের মন্ত্রণালয়ে পরীক্ষায় টিকে আমরা চাকরি দিতে পারি নাই। কেন? কি জন্য? খালি আদর্শ খাওয়াবেন? মানুষ খাবেনা।
তিনি আরো বলেন, আমি এখই রিজাইন দিতে চাই। আমাদের মন্ত্রীর অসম্মান হবে। আমি ঊনাকে বলেছি ভাইজান আমাকে মাফ করেন। এজন্য না হলে আমি এখনই রিজাইন দিতাম। আমি আওয়ামীলীগের অর্থনীতির কোনো সুবিধা ভোগীনা। আমি কিছু খরচ করি। আমি কোন পদ-পদবীতে যাবোনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমন প্রমূখ।
আরও খবর