শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

দুর্যোগ ঝুকিঁ হ্রাসে সিরাজগঞ্জে যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত

দুর্যোগ ঝুকিঁ হ্রাসে সিরাজগঞ্জে যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যমুনা নদী পরিবেষ্টিত অবস্থানগত কারণে  জেলাটি প্রায়ই বিভিন্ন রকম  প্রাকৃতিক দুর্যোগ বন্যা, নদীভাঙ্গনের সম্মুখীন হয়ে থাকে। বন্যাপ্রবণ এলাকায় মানুষের জীবন ও জীবিকায়ন রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে অধিকতর সক্রিয় করতে বিভিন্ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে যৌথ পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ২৫ নভেম্বর) সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কৈইকা) এর আর্থায়নে এবং অক্সফাম এর সহযোগীতায়, মানব মুক্তি সংস্থা কৃর্তক বাস্তবায়নাধীন এনহ্যান্সিং ডিজাষ্টারস রেজিলিয়েন্স ক্যাপাসিটি অফ দ্যা মুনসুন ফ্লাড এফেক্টেড পপুলেশন অফ সিরাজগঞ্জ ডিসট্রিক্ট ইন বাংলাদেশ প্রকল্পের উদ্দ্যেগে যৌথ পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  গণপতি রায়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব),   মোহাম্মদ তোফাজ্জল হোসেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন,, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে যৌথ পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ন একটি উদ্যোগ, তবে এটি বাস্তবায়ন করতে সকলের সহযোগীতা প্রয়োজন, স্থানীয় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থেকে শুরু করে সকল পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ এনজিওদের সহযোগীতার মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে আশা পোষন করেন।  

 এসময়ে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা,  মোহাম্মদ  আক্তারুজ্জামান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ  ও পরিচালক, মানব মুক্তি সংস্থা ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিবৃন্দ ইলেকট্রনিকসও  প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আরও খবর