নির্মাণের ১১ বছর পরও তালাবদ্ধ শার্শার ১০ শয্যার হাসপাতাল শ্রীবরদীতে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নাগেশ্বরীর গর্ব তাজু ভাই ২.০ এখন ‘টাইমস টুডে’-তে: রাজমিস্ত্রির সহকারী থেকে সাংবাদিকতার নতুন যাত্রা শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্য সাইফুল ইসলাম, ট্রেজারার আতিকুর রহমান শ্রীমঙ্গলে ঝুলে আছে মডেল মসজিদ নির্মাণ কাজ চন্দনাইশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি ছায়াময় ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তা বন্ধ করতে বাঁশের বেড়া নির্মাণ, অবরুদ্ধ কয়েকটি পরিবার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামে কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে প্রতিপক্ষ এক পরিবার। এতে ভুক্তভোগী কয়েকদিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে। এমন ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর এলাকায়। কয়েকটি পরিবারের যাতায়াতের পথ আটকে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিপক্ষ মোঃ ইউনুচ ফকির, মোঃ মুছা ফকির, মোঃ দেলোয়ার ফকির গংয়ের সদস্যরা। শনিবার (২৩ নভেম্বর) সকালে সরেজমিন নতুনচর গ্রামের ভুক্তভোগী আব্দুল কুদ্দুস ফকিরের বাড়িতে গিয়ে দেখা গেছে, তার বাড়ির চলাচলের রাস্তার মূল প্রবেশদ্বারের সামনে ৫ ফুট উচ্চতার বাঁশের একটি বেড়া। এতে কয়েকটি পরিবার গত ৩/৪ দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে। ফলে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করতে হলে কয়েক বাড়ির পেছন দিয়ে ঘুরে যেতে হয়। থানার অভিযোগ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক যুগ ধরে বালিয়াকান্দি উপজেলার নতুনচর এলাকার আব্দুল কুদ্দুস ফকির তাদের জমিতে বসতঘর নির্মাণ করে পরিবার বর্গ নিয়ে বসবাস করে আসছেন। দীর্ঘ দিন আগে নিজ বাড়িতে যাতায়াতের পথের জন্য রাস্তা থেকে বাড়ির সীমানা পর্যন্ত রাস্তা ব্যবহার করছেন। অভিযোগকারী আব্দুল কুদ্দুসের চাচাতো ভাই অভিযুক্তরা নতুনচরের মৃত তাছের ফকিরের ছেলে ইউনুচ ফকির (৫৫), মুছা ফকির (৫০), দেলোয়ার ফকির (৪৫), তোফাজ্জল ফকির (২৯), আকামুদ্দিন ফকির (৩০) ও আলম ফকির (৩২) জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২১ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এসে বাড়ির থেকে বেড় হওয়ার একমাত্র পথটি বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে ফেলে। যার কারণে বাড়ি থেকে বাইরে যাওয়া আসায় সমস্যায় পড়তে হচ্ছে। কয়েকটি পরিবার একেবারেই অবরুদ্ধ হয়ে পড়েছে। এব্যাপারে ২২ নভেম্বর আব্দুল কুদ্দুস ফকির বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেন, এনাদের জমিজমা সংক্রান্ত ঝামেলা বেশ দীর্ঘদিন যাবৎ। এখানে কেউ কারো ছাড় দিচ্ছে না। ইউনুচদের লোকজন বেশি থাকায় আব্দুল কুদ্দুস ফকির তাদের সঙ্গে পেরে উঠছে না। এমনকি ইউনুচ গংরা এলাকার কারো কথা শোনে না। এলাকার গণ্যমান্য কয়েকজন বেড়া দিতে নিষেধ করেছিল কিন্তু তারা সেটা মানেন নাই। আমরা প্রশাসনের মাধ্যমে এটার সঠিক সমাধান চাই। ভুক্তভোগী আব্দুল কুদ্দুস ফকির বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে আমরা এই স্থানে বাস করছি। জমিতে বসবাসের অবস্থান অনুযায়ী এই যাতায়াতের স্থান আমাদের প্রাপ্য। সম্পূর্ণ জোর করে তারা আমাদের বাড়ির প্রবেশদ্বার আটকে দিয়েছেন। যার ফলে আমরা কয়েকটি পরিবার বর্তমানে অবরুদ্ধ আছি। আমি এর সঠিক বিচার চাই। অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে বাড়ির মধ্য থেকে বলেন, তারা কেউ বাড়িতে নাই। আর এটা আমাদের জায়গা, তাই আমরা আটকে দিয়েছি। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।
Tag
আরও খবর