‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

দেশের অন্যতম শীতল স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

রবিবার সন্ধায় মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান। তিনি বলেন, আজ শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

রোববার (২৪ নভেম্বর) সকাল ৬টা এবং ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবারও এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

হঠাৎ ঠাণ্ডা বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষসহ চা-বাগান এলাকার বাসিন্দাদের। সর্বনিম্ন তাপমাত্রার বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগ-সর্দি, কাশি, অ্যাজমাসহ বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একইসাথে জ্বরের প্রকোপ বেড়েছে।

শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের মাকড়িছড়া চা-বাগানের বাসিন্দা তপন চাষা বলেন, অন্যান্য দিনের তুলনায় আজ রবিবার বিকেল থেকেই প্রচুর ঠাণ্ডা লাগছে। বিশেষ করে চা-বাগান এলাকার মানুষেরা শীতকাল আসলেই অসহনীয় কষ্ট ভোগ করেন। এমন পরিস্থিতিতে চা-বাগান অঞ্চলের মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা এলাকার বাসিন্দা ইমরান হোসেন বলেন, শ্রীমঙ্গলে হঠাৎ শীতের প্রকোপ বেড়েছে। বিকেল থেকে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। তাই বিকেল থেকেই শীতের জেকেট গায়ে পড়ে শহরে আসছি।

শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, 'নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এখানে কিছুটা শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হলেও সন্ধ্যা নামলেই প্রচুর শীত অনুভূত হচ্ছে। সকালবেলা কুয়াশা পড়ছে। একইসাথে বইছে হিমেল বাতাস। 

আবহাওয়া অফিস শ্রীমঙ্গল সূত্রে জানা যায়, আগামি তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।



Tag
আরও খবর